back to top
Monday, September 21, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and AccidentLakhs of Rupees in Cash Recovered from a School: স্কুল থেকে উদ্ধার...

Lakhs of Rupees in Cash Recovered from a School: স্কুল থেকে উদ্ধার নগদ ১ কোটি ৭০ লক্ষ টাকা, আটক হিসাব রক্ষক

উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা। ঘটনার সূত্রপাত হয় আগামীকাল । তথ্য অনুযায়ী স্কুলের অধ্যাপকের সাথে হিসাব রক্ষকের টাকা নিয়ে তর্ক বিতর্ক হয়। তারপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপরই স্কুলের ভল্ট থেকে উদ্ধার হয় একটি নয়, দুটি নয়, রীতিমতো বান্ডিল বান্ডিল নগদ অর্থ! প্রাথমিক গণনায় টাকার পরিমাণ ১ কোটি ৭০ লক্ষ, প্রায় ২ কোটি টাকা ছুঁয়েছে! এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

প্রশ্ন উঠছে স্কুলের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে এতো নগদ টাকা কোথা থেকে এলো? ইতিমধ্যেই হিসাবরক্ষককে আটক করেছে পুলিশ সাথে চলছে জিজ্ঞাসাবাদও।

হার্নেট স্কুলের সভাপতির আসনে আছেন কমল অধিকারী, যিনি কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, সঙ্গে বীজপুর এলাকার প্রাক্তণ বিধায়ক সুবোধ সরকারের ভাই।

ইতিমধ্যেই এই ঘটনার ফলে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশী তদন্ত চলছে। এখন দেখার বিষয় কোথা থেকে এলো এত নগদ টাকা?

Author

আরো পড়ুন:  Rath Yatra পুরীর রথযাত্রায় দুই ভক্তের মৃত্যু, পদপিষ্টের ঘটনা নয় বলেই দাবি ওডিশা সরকারের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments