back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeWeather Reportটানা দু'দিন অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা দার্জিলিংয়ে, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা; কলকাতাতেও...

টানা দু’দিন অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা দার্জিলিংয়ে, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা; কলকাতাতেও বাড়বে বৃষ্টির দাপট

উত্তরবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। বঙ্গোপসাগরের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত এবং বর্ষার অক্ষরেখা অনুকূল অবস্থানে থাকায় আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দার্জিলিং-সহ একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ও সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটারেরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা বহাল রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় লাগাতার বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা যেমন বেড়েছে, তেমনি সমতলের বিভিন্ন নদীর জলস্তরও ক্রমশ বাড়ছে। ফলে নিচু এলাকায় জল জমা এবং বন্যা পরিস্থিতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণে বৃষ্টির তীব্রতা অনেকটাই কম থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Author

আরো পড়ুন:  স্বস্তির বৃষ্টিতে কমবে গরম, দক্ষিণবঙ্গে ঝড়-কালবৈশাখীর সতর্কতা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments