back to top
Sunday, August 23, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeশিক্ষাশেষ হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের "হর ঘর তিরঙ্গা" অনুষ্ঠান

শেষ হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের “হর ঘর তিরঙ্গা” অনুষ্ঠান

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের “হর ঘর তিরঙ্গা” অনুষ্ঠান সোমবার দুপুরে শেষ হল। সরকারি নির্দেশ অনুসারে বিগত ৯ তারিখ থেকে শুরু হয়েছিল এই সামগ্রিক আয়োজন।

সোমবারের প্রস্তাবিত পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল মহোদয়, পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী , উচ্চশিক্ষা মন্ত্রী মহোদয় সহ একাধিক মন্ত্রী মহোদয়, মহোদয়াকে এবং বিধায়কগণকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিঠিক ছিল শ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে সিঁথি মোড় হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ে শেষ বে এই তিরঙ্গা পদযাত্রা। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য প্রস্তাবিত ‘তিরঙ্গা পদযাত্রা’ বাতিল করতে হয়।

বিগত এক সপ্তাহ ধরে যে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা আয়োজিত হয়ে চলেছে সোমবার ছিল তার শেষ দিন। সবশেষে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য মহাশয় অধ্যাপক সন্দীপ কুমার চক্রবর্তীর উপস্থিতিতে বিগত সাত দিন ধরে চলা প্রতিযোগিতা গুলোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Author

আরো পড়ুন:  4 New Medical College in WB: রাজ্যে আরও চার নতুন মেডিক্যাল কলেজ: কোন চার জেলা পাচ্ছে এই সুবিধা, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments