Ankita Mondal: আসন্ন নির্বাচনে নাটকীয় মোড়। মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করলেন রবিউল আলম চৌধুরী। তিনি জানিয়ে দিলেন, তিনি ভোটে লড়বেন।
গতকাল বিকেলে রবিউল আলম চৌধুরী সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে তিনি এবার নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেবেন বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে যায়।
কিন্তু আজ সকালে তিনি আবার সাংবাদিকদের ডেকে বলেন, তিনি তার সিদ্ধান্ত বদল করেছেন।
রবিউল আলম চৌধুরী বলেন, “গতকাল ঘোষণার পর থেকে আমার কর্মী ও সমর্থকরা আমার বাড়িতে ভিড় করেন। তারা আমাকে অনুরোধ করেন ভোটে লড়ার জন্য। তাদের কথা ভেবেই আমি সিদ্ধান্ত বদল করলাম। আমি শেষ পর্যন্ত মানুষের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, দলের নেতৃত্বের সাথেও তার কথা হয়েছে। দল তাকে লড়াই চালিয়ে যেতে বলেছে।
তার এই ইউ টার্ন নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছে। বিরোধী দলের এক নেতা বলেন, “এটা ওনার নাটক। ভোটের আগে সহানুভূতি পাওয়ার চেষ্টা।”
এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভোটের ময়দানে এর কী প্রভাব পড়ে।

Recent Comments