back to top
Sunday, September 20, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeশিক্ষারবিবার বিশ্ব বধিরতা দিবস পালনের আয়োজন

রবিবার বিশ্ব বধিরতা দিবস পালনের আয়োজন

প্রতি বছর ২১শে থেকে ২৭শে সেপ্টেম্বর বিশ্ব বধিরতা সপ্তাহ হিসাবে পালিত হয়। চলতি সপ্তাহের শেষ রবিবার, অর্থাৎ ২০শে বিশ্ব বধিরতা দিবস হিসাবে পালন করা হবে।

এই উপলক্ষে এওআই-এর কলকাতা শাখার পক্ষ থেকে শনিবার অ্যাসোসিয়েশন অফ অটোল্যারিঙ্গোলজিস্টস অফ ইন্ডিয়ার (এওআই) তরফে এক সাংবাদিক সম্মেলন ডাকা হয়। তাতে প্রাথমিক পর্যায়ে শ্রবণশক্তি হ্রাসের সনাক্তকরণ, প্রতিরোধ এবং সময়মতো চিকিৎসা সম্পর্কে সচেতনতা তৈরির একটি উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।

এতে শুভেন্দু কর, অজয় খাওয়াস, সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উৎপল জানা, দ্বৈপায়ন মুখার্জির মতো বিশেষজ্ঞ-চিকিৎসকরা জানিয়েছেন, শ্রবণশক্তি যোগাযোগ, শিক্ষা, পেশাগত উন্নয়ন এবং সামাজিক অংশগ্রহণের জন্য এব্যাপারে সার্বিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এওআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব বধিরতা সপ্তাহের মূল দিনব্যাপী অনুষ্ঠানটি ২১শে সেপ্টেম্বর, রবিবার, হুগলির চন্দননগরের আইএমএ ভবনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি শুরু হবে
‘ওয়াক ফর দ্য ডেফ’ দিয়ে। সামাজিকভাবে প্রতিষ্ঠিত বধির ব্যক্তিদের সংবর্ধনা, শ্রবণযন্ত্র বিতরণ এবং বধির ছাত্রছাত্রীদের পরিবেশনা দিয়ে চলবে।

Author

আরো পড়ুন:  গ্র্যাচুইটি আটকে রাখায় সরব অধ্যক্ষ-পরিষদের সভাপতি, সদ্যপ্রাক্তন অধ্যক্ষ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments