back to top
Monday, April 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিএসআইআর (SIR) শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন তিন জেলায়, বিধানসভা ভোট এক দফায়...

এসআইআর (SIR) শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন তিন জেলায়, বিধানসভা ভোট এক দফায় করার সম্ভাবনা নিয়ে জল্পনা

আজ, ৭ ফেব্রুয়ারি এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) শুনানি পর্বের শেষ দিন হলেও রাজ্যের বেশ কয়েকটি জেলায় এখনও শুনানি সম্পূর্ণ হয়নি। এই পরিস্থিতিতে উত্তর কলকাতা, মালদা ও দক্ষিণ ২৪ পরগনায় এসআইআর যাচাই ও শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। বিষয়টি নিয়ে ভারতের নির্বাচন কমিশনকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জানা গিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল নয়াদিল্লিতে চিঠি পাঠাচ্ছেন। তবে এই তিন জেলা ছাড়া অন্য কোনও জেলার জন্য সময়সীমা বৃদ্ধির আবেদন পাঠানো হবে না।

উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশে এসআইআরের বিভিন্ন পর্বে শুনানির সময়সীমা বাড়ানো হয়েছিল। সেই নজির সামনে রেখে বাংলার এই তিন এলাকায় সময় বাড়াতে পারে নির্বাচন কমিশন। এদিকে রিপোর্ট অনুযায়ী, রাজ্যে প্রায় ১ কোটি ৫১ লক্ষ ভোটারের কাছে শুনানির নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু গত ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ ভোটার এখনও শুনানি কেন্দ্রে হাজির হতে পারেননি। শেষ দিনেও যদি তাঁরা শুনানিতে না যান, তবে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

এদিকে আসন্ন বিধানসভা নির্বাচন এক দফায় হবে নাকি একাধিক দফায়—তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। মনোজ আগরওয়াল জানিয়েছেন, দিল্লির নির্বাচন কমিশন পরামর্শ চাইলে তিনি বাংলায় এক দফায় বিধানসভা ভোটের পক্ষে মত দিতে রাজি। তাঁর মতে, অতীতে একাধিক দফায় ভোট হলেও রাজ্যে হিংসার ঘটনা বন্ধ হয়নি, তাই এক দফায় ভোট হলে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকতে পারে। এর আগেও তৃণমূল কংগ্রেস একাধিক দফায় ভোট নিয়ে প্রশ্ন তুলেছিল। পাশাপাশি বিজেপিও এক দফায় ভোটের পক্ষে সওয়াল করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি বলেন, অতীতের মতো নির্বাচন তারা আর দেখতে চায় না এবং স্বচ্ছ ও হিংসামুক্ত ভোট প্রক্রিয়ার দাবি জানান।

আরো পড়ুন:  ওড়িশা-ঝাড়খণ্ড থেকে আসছেন ২০০ বিচারক! মতুয়াগড়সহ ৮ জেলার 'বিচারাধীন' ভোটারদের ভাগ্য এবার তাঁদের হাতে

আরও পড়ুনঃ https://bengali.newscope.press/https-www-example-com-sansade-eksho-diner-kaj-niye-torja-banglay-prokolpo-bondher-dai-rajyer-ghare-chapalo-kendra/

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments