back to top
Monday, September 21, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্বহরমুজে ড্রোনের আঘাত, অল্পের জন্য রক্ষা ৯ ভারতীয় নাবিকের

হরমুজে ড্রোনের আঘাত, অল্পের জন্য রক্ষা ৯ ভারতীয় নাবিকের

Susmita Das: পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আবহে ফের উদ্বেগ বাড়ল হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে। রবিবার হরমুজ প্রণালীর বাইরে পূর্বমুখী যাওয়ার সময় লাইবেরিয়ার পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার এমটি আল মারিয়াহ-তে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। জাহাজটিতে মোট ১৯ জন নাবিক ছিলেন, তাঁদের মধ্যে ৯ জন ভারতীয়। হামলার পরও কোনও নাবিক আহত হননি এবং সকলেই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিবেদন অনুযায়ী, হামলার জেরে জাহাজটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মূল ইঞ্জিন ও বিদ্যুৎ ব্যবস্থা সচল রয়েছে। নিরাপত্তার কারণে জাহাজটিকে পরে সংযুক্ত আরব আমিরশাহির খোর ফাক্কান এলাকায় নিরাপদে নোঙর করা হয়েছে। ঘটনায় ১৯ জন নাবিকই অক্ষত থাকায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ। সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্য ভাবে কমেছে। এর মধ্যেই একের পর এক জাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়েও পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় বিদেশি পতাকাবাহী জাহাজে থাকা ভারতীয় নাবিকরা হামলার ঝুঁকির মুখে পড়েছেন। ফলে হরমুজ ও পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা ভারতীয় স্বার্থসংশ্লিষ্ট জাহাজগুলির নিরাপত্তা এবং প্রয়োজনে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Author

আরো পড়ুন:  Fuel crisis in West Asia: পশ্চিম এশিয়ার সঙ্কটের মাঝেও ভারতের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত: লোকসভায় জানালেন প্রধানমন্ত্রী মোদী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments