back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeখেলাধুলাআন্তঃ ক্লাব বার্ষিক সন্তরণ প্রতিযোগিতা

আন্তঃ ক্লাব বার্ষিক সন্তরণ প্রতিযোগিতা

আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার, ২৭ শে সেপ্টেম্বর ২০২৬ তারিখে সিঁথির বিধান পার্কে বাঙ্গুর সুইমিং কমপ্লেক্সে আন্তঃ ক্লাব বার্ষিক সন্তরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো

দুপুর থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত।। ক্লাবের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন গ্ৰুপে প্রায় দুই শতাধিক ছেলে ও মেয়ে সাঁতারু অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলের ওয়াটার পোলো কোচ বিশ্বজিৎ দাস মহাশয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাব সভাপতি, ক্লাবের সচিব ও অনান্য সদস্যদের উপস্থিতিতে।

প্রতিযোগিতার বিবরণ ও ফলাফল অনুযায়ী প্রতিযোগিতাটি মূলত ছেলে ও মেয়েদের বয়স ভিত্তিক অনেকগুলি গ্রুপে বিভক্ত ছিল। প্রায় পচাত্তরটি ইভেন্টের মাধ্যমে সাঁতারুরা ফ্রিস্টাইল, ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক ও বাটারফ্লাই—এই চার ধরণের ইভেন্টে তাদের দক্ষতা প্রদর্শন করেন। এ ছাড়াও মিডলে রিলেও ছিল বেশ আকর্ষণীয়।

উল্লেখযোগ্যভাবে প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করে ছোটদের মধ্যে সর্ব কনিষ্ঠ দিশান্ত গুপ্ত ও প্রবীনদের মধ্যে ফ্রিস্টাইল ও ব্যাক স্ট্রোকে দুটোতেই প্রথম হয়ে জোড়া স্বর্ণ পদক লাভ করেন দেবাশিস কুমার সুর যেটি ছিল প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ।

প্রচুর দর্শক সমাগমে ও ক্লাবের প্রতিটি সদস্যদের নিরলস সহযোগিতায় সাঁতার প্রতিযোগিতাটি হয়ে উঠে অত্যন্ত আকর্ষণীয়।

Author

আরো পড়ুন:  ২৪৯ রান করেও হার ভারতের, হোপের শতরানে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ ১-১
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments