back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentযৌনতার ফাঁদে প্রতিরক্ষা তথ্য পাচারের অভিযোগ, কোয়েম্বত্তূরে বাঙালি নৌসেনা কর্মী গ্রেফতার

যৌনতার ফাঁদে প্রতিরক্ষা তথ্য পাচারের অভিযোগ, কোয়েম্বত্তূরে বাঙালি নৌসেনা কর্মী গ্রেফতার

Susmita Das: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হানিট্র্যাপ’-এর ফাঁদে পড়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক মহিলা এজেন্টের কাছে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে এক ভারতীয় নৌসেনাকর্মীকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) সেল। ৩১ বছর বয়সি ওই নৌসেনাকর্মীর নাম প্রদীপ মুখার্জি। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বর্তমানে কোয়েম্বত্তূরের INS Agrani-তে একটি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সে যোগ দিয়েছিলেন।

তদন্তকারী সূত্রের দাবি, কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক মহিলার সঙ্গে প্রদীপের যোগাযোগ হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হওয়ার পর ওই মহিলা তাঁর কাছ থেকে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য জানতে চান। অভিযোগ, প্রদীপ বিশাখাপত্তনমের নৌঘাঁটির সঙ্গে যুক্ত কৌশলগত সম্পদ, নৌবহরের গতিবিধি এবং অপারেশনাল ব্যবস্থার বিষয়ে তথ্য শেয়ার করেছিলেন। ওই মহিলা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন বলে তদন্তকারীদের সন্দেহ।

সন্দেহজনক ডিজিটাল কার্যকলাপ নজরে আসার পর কাউন্টার ইন্টেলিজেন্স সেল প্রদীপের উপর নজরদারি শুরু করে। তাঁর সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা এজেন্টের যোগাযোগ এবং তথ্য আদানপ্রদানের বিষয়টি তদন্তে উঠে আসার পর নৌবাহিনীর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি নিয়ে INS Agrani থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে ট্রানজিট ওয়ারেন্ট নেওয়া হয় এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য বিজয়ওয়াড়ার কাউন্টার ইন্টেলিজেন্স সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন প্রদীপ। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ঠিক কতটা তথ্য তাঁর মাধ্যমে বাইরে গিয়েছে এবং এর ফলে জাতীয় নিরাপত্তার কোনও ক্ষতি হয়েছে কি না। সম্ভাব্য আর্থিক লেনদেন এবং বিদেশি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগের বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।

সোশ্যাল মিডিয়া থেকে সন্দেহজনক যোগাযোগ, নৌসেনার তথ্য পাচারের অভিযোগে কোয়েম্বত্তূরে গ্রেফতার

Author

আরো পড়ুন:  আরজি কর কাণ্ড: চিকিৎসক অভীক দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ, বড় বিপাকে অভিযুক্ত চিকিৎসক
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments