back to top
Sunday, October 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্বমক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা! ধ্বংসাবশেষ দেখিয়ে দাবি সৌদির, ‘বড় মিথ্যা’ বলে উড়িয়ে দিল...

মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা! ধ্বংসাবশেষ দেখিয়ে দাবি সৌদির, ‘বড় মিথ্যা’ বলে উড়িয়ে দিল ইরান সমর্থিত হুথিরা

Ankita Mondal: মক্কা, মদিনায় ক্ষেপণাস্ত্র হানা? ধ্বংসাবশেষ দেখিয়ে দাবি সৌদি আরবের, মানতে চাইল না ইরান সমর্থিত গোষ্ঠী, বাড়ছে উত্তাপ। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আশঙ্কা।

শনিবার, ২৪ অক্টোবর সৌদি আরবের সিভিল ডিফেন্স জানায়, তারা ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। সৌদির দাবি, ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্য ছিল ইসলামের দুই পবিত্র শহর মক্কা এবং মদিনা।

আটকানোর পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে জেদ্দা, তাইফ, রাবিগ এবং মক্কার বাইরে ওয়াদি মুঘামাস এলাকায়। সৌদি সিভিল ডিফেন্স এ লেখে, “মক্কা এবং মদিনা অঞ্চলে সিভিল ডিফেন্স ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ঘটনায় ব্যবস্থা নিতে শুরু করেছে।”

ইরান সমর্থিত হুথি গোষ্ঠী এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “সৌদি শত্রুরা আমাদের বাহিনী মক্কা-মদিনার পবিত্র এলাকাকে লক্ষ্য করেছে বলে যে প্রচার করছে, তা একটি বড় এবং বিশাল মিথ্যা (Great and huge lie)।”

হুথিদের দাবি, তারা মক্কা-মদিনাকে নয়, সৌদির তেল স্থাপনা এবং সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তারা যখনই হামলা চালায়, তা প্রকাশ্যে ঘোষণা করে।

এই ঘটনার পর একাধিক বিমান সংস্থা সৌদির শহরগুলিতে ফ্লাইট স্থগিত করেছে। সৌদি-হুথি সংঘর্ষ নতুন করে তীব্র হয়েছে।

ইসলামের সবচেয়ে পবিত্র দুটি শহরে হামলার অভিযোগ ওঠায় গোটা মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একদিকে সৌদি ধ্বংসাবশেষের ছবি দেখাচ্ছে, অন্যদিকে হুথিরা একে “ষড়যন্ত্র” বলছে — ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে।

Author

আরো পড়ুন:  ১৯৭১-র গণহত্যা, মার্কিন কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবে খুশি ঐক্য পরিষদ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments