
শুক্রবার গান্ধী বিচার পরিষদ ও বাঁকুড়া স্বাস্থ্য দফতরের উদ্যোগে, ‘ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম সেল’ অন্তর্ভুক্ত, তামাক বর্জন সচেতনতা মূলক এক শিবির সংগঠিত হয়।
গান্ধী বিচার পরিষদের মুক্তি মঞ্চ সভা গৃহে বাঁকুড়ার বেশকিছু স্বনামধন্য, সমাজসেবী সংগঠন পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেনlবাঁকুড়া সি এম ও এইচ দফতরের অন্তর্ভুক্ত ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম সেল থেকে উপস্থিত ছিলেন
বিশ্বজিৎ চরণ, বাঁকুড়া সম্মিলনী সংস্থার ডঃ হিমাদ্রি কুমার পাল, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বাঁকুড়া শাখা থেকে নারায়ণ পরামানিক ও সুধাংশু শেখর পান্ডা, বোধোদয় সংগঠনের পক্ষ থেকে তপন বন্দোপাধ্যায় ও সাধন চন্দ্র দানা, বাঁকুড়া ভলেন্টরি ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে বিপ্রদাস মিদ্দা ও সুখময় চ্যাটার্জী, বাঁকুড়া Exploration Nature Academy সংস্থার গৌতম মুখার্জি ও রাজীব হাজরা।

আজকের শিবিরের মূল বিষয় ছিল তামাক মুক্ত সমাজ তৈরি করা বিশেষ করে সিগারেট জাত দ্রব্যের মধ্যে প্রায় সাত হাজারের বেশি বিষাক্ত রাসায়নিক দ্রব্য যে থাকে সেগুলি আমাদের শরীরে কী প্রভাব ফেলে সেই নিয়ে দ্বিমুখী আলোচনা, কোটপা 2003 (COTPA Act 2003) আইনের অন্তর্গত, কী কী আইনের মাধ্যমে আমরা সমাজ থেকে তামাক জাতীয় বস্তুকে নির্মূল করতে পারি সেইসব নিয়ে আলোচনা।
এই বিষয়ের উপরে অডিও ভিজুয়াল মাধ্যমে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট বিশ্বজিৎ চরণ আলোচনা করেন। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের তরফ থেকে নানা প্রশ্ন ও প্রস্তাব আসে। সবার শেষে বিশেষ করে ডাক্তার হিমাদ্রি পাল এই বিষয়ের উপরে কিছু বক্তব্য রাখেন।

সভায় ছিলেন ‘আমরা সবাই একসাথে’ সংগঠনের পক্ষ থেকে শেখ ইসরাইল, জাতীয় ক্রীড়া শক্তি সংঘ সংস্থা পক্ষ থেকে ছিলেন শিবনাথ চক্রবর্তী, লায়ন্স ক্লাব অফ বাঁকুড়া সেন্ট্রাল-এর পক্ষ থেকে সুলতা গড়াই, লোকপুর যুব সংঘ ও বেমাগার ক্লাব থেকে তপন সেন ও বাণী চরণ বিশ্বাস, গোবিন্দ প্রসাদ সিংহ মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে ফনী ভূষণ সিংহ, বাঁকুড়া বিকাশ সোসাইটির পক্ষ থেকে প্রদীপ মন্ডল, কেলিয়া পাথর সবুজ সংঘ ও লাইব্রেরীর পক্ষ থেকে পরান দাস, জিওরদা রামকৃষ্ণপল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে দুর্গাপদ সিংহ মহাশয়, গান্ধী বিচার পরিষদের পক্ষ থেকে কল্যাণ রায়, ইন্দ্রানী সামন্ত, ঊষা সেন, সৌরভ বসু, রঞ্জিত সরকার, সঞ্জীব সিংহ মহাশয়, রবিন মিশ্র ও সুমন সাহাl

সভা শেষে গান্ধী বিচার পরিষদ ও সি এম ও এইচ-এর পক্ষ থেকে উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের আবার শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানানো হয়।


Recent Comments