back to top
Monday, November 23, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeজেলার খবরশিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হলে ৭২ ঘণ্টার মধ্যে আবেদন, কৃষকদের সতর্ক করল কৃষি...

শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হলে ৭২ ঘণ্টার মধ্যে আবেদন, কৃষকদের সতর্ক করল কৃষি দফতর

রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির জেরে ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্যের কৃষি দফতর। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় থাকা কৃষকদের ফসলের ক্ষতি হলে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণের আবেদন জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতির খবর না জানালে বিমার সুবিধা পেতে সমস্যা হতে পারে।

কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় শিলাবৃষ্টির কারণে কৃষিজ ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জেলার কৃষি আধিকারিকদের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করেছে কৃষি অধিকর্তার দফতর। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের নির্ধারিত সময়ের মধ্যে বিমার দাবি জানাতে হবে।

ক্ষতিপূরণের আবেদন জানানোর জন্য কৃষকরা ‘ক্রপ ইনস্যুরেন্স’ (Crop Insurance) অ্যাপ ব্যবহার করতে পারবেন। এছাড়াও ‘কৃষি রক্ষক’ পোর্টালের হেল্পলাইন নম্বর ১৪৪৪৭-এ ফোন করেও ফসলের ক্ষয়ক্ষতির বিষয়টি জানানো যাবে।

জেলার কৃষি দফতরের ডেপুটি ডিরেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট এলাকার কৃষকদের এই নিয়ম সম্পর্কে দ্রুত সচেতন করতে হবে। বিশেষ করে শিলাবৃষ্টিতে যাঁদের ফসলের ক্ষতি হয়েছে, তাঁদের কাছে যাতে সময়সীমা ও আবেদন জানানোর পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পৌঁছে যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

পাশাপাশি কৃষি দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য কোনও কৃষক যেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকেও বিশেষ নজর রাখতে হবে। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির পর কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ। তাই যাঁরা এই বিমার আওতাভুক্ত, তাঁদের ক্ষতির ঘটনা ঘটলে দেরি না করে ৭২ ঘণ্টার মধ্যেই আবেদন জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Author

আরো পড়ুন:  আকভানের দাপটে বিপর্যস্ত ফুলচাষ, পূর্বস্থলীতে জলের তলায় বিঘার পর বিঘা জমি! ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments