back to top
Wednesday, October 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধবাড়ল চিন্তা! 'অন্নপূর্ণা যোজনা' নিয়ে উপভোক্তাদের বিস্ফোরক সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাড়ল চিন্তা! ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে উপভোক্তাদের বিস্ফোরক সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রাজ্যজুড়ে এই মুহূর্তে সবথেকে চর্চিত বিষয় ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) প্রকল্প। ভাতা দ্বিগুণ হওয়ার পাশাপাশি এই প্রকল্পের নিয়মেও এসেছে ব্যাপক কড়াকড়ি। ১২ পাতার ফর্ম পূরণ করা নিয়ে বিতর্কের মাঝেই এবার কারা এই প্রকল্পের সুবিধা একেবারেই পাবেন না, সেই বিষয়ে মহাকরণ থেকে কড়া ও স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

​সোমবার, ১৫ জুন পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়ায় আয়োজিত ‘জনকল্যাণ শিবির’-এ উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী এই বিস্ফোরক সতর্কতা দেন। উল্লেখ্য, দুয়ারে সরকারের আদলে আজ ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সমগ্র রাজ্য জুড়ে এই ‘জনকল্যাণ শিবির’ আয়োজিত হচ্ছে, যার মূল লক্ষ্য রাজ্য ও কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

​কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা?

​রেয়াপাড়ার শিবির থেকে মুখ্যমন্ত্রী সাফ জানান, যাঁদের প্রকৃত প্রয়োজন, সমস্ত তথ্য ও নথি খতিয়ে দেখে শুধু তাঁদেরই এই সরকারি সুবিধা দেওয়া হবে। যারা সরকারি নিয়ম মানছেন না, তাদের উদ্দেশ্যে কড়া প্রশ্ন ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন:

  • ​যেসব আবেদনকারী নিজেদের সন্তানদের প্রয়োজনীয় টিকাকরণ করাননি—
  • ​কিংবা যারা সন্তানদের কোনও সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়ান না, তাঁদের কীসের জন্য আবার ‘অন্নপূর্ণা যোজনা’-র আর্থিক সুবিধা প্রয়োজন?

​মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, যাঁদের অন্যান্য ক্ষেত্রে সরকারি নিয়ম বা সুবিধার দরকার নেই, অথচ শুধু অন্নপূর্ণা যোজনার টাকার প্রয়োজন, তাঁদের এই সুবিধা দেওয়া হবে না।

​যৌথ পরিবারের ক্ষেত্রে নিয়ম কী?

​নবান্নের উচ্চপদস্থ সূত্র মারফত জানা যাচ্ছে, নিয়ম অনুযায়ী মূলত একক পরিবারই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। তবে যদি কোনও যৌথ পরিবারে দুই বিবাহিত দম্পতি আলাদাভাবে বসবাস করেন এবং তাঁদের পৃথক রেশন কার্ডের পাশাপাশি আলাদা আধার কার্ড থাকে, তবে প্রযুক্তিগতভাবে তাঁদের সম্পূর্ণ পৃথক পরিবার হিসেবে গণ্য করা হবে। এই বিশেষ ক্ষেত্রে, উভয় পরিবারেরই বিবাহিত নারী প্রধানরা আলাদাভাবে আবেদন করতে পারবেন এবং দু’জনেই এই আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য হবেন।

আরো পড়ুন:  বসন্তের রঙে হৃদয়ের আলপনা: শান্তিনিকেতনের রাঙা ফাগুন

​১২ পাতার ফর্ম নিয়ে সংশয় দূর

​অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম পূরণ করা নিয়ে প্রথম থেকেই উপভোক্তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এই বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আশ্বস্ত করে জানিয়েছেন যে, এই ১২ পাতার ফর্মটি মূলত সরকারের ভবিষ্যৎ ডেটাবেস তৈরির জন্য নেওয়া হচ্ছে। ফর্ম সম্পূর্ণ ফিল-আপ করতে না পারলে যে টাকা মিলবে না, এমনটা নয়। আগামীদিনে আরও উন্নত সরকারি প্রকল্প আনার তাগিদেই এই ডেটা সংগ্রহ করা হচ্ছে।

​আবেদনের অফিসিয়াল পোর্টাল

​রাজ্য সরকারের একমাত্র অফিসিয়াল পোর্টাল https://socialsecurity.wb.gov.in/ ওয়েবসাইটে গিয়েই আবেদনকারীদের অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইনে আবেদন করতে হবে। এটি ছাড়া অন্য কোনও পোর্টাল নেই। এছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে অফলাইনেও আবেদনের প্রক্রিয়া চালু রাখা হয়েছে।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments