back to top
Wednesday, October 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাঅভিষেকের ঘনিষ্ঠ সুমিত রায়কে ঘিরে চাপ বাড়ল, গ্রেফতারি পরোয়ানা জারি; হাই কোর্টে...

অভিষেকের ঘনিষ্ঠ সুমিত রায়কে ঘিরে চাপ বাড়ল, গ্রেফতারি পরোয়ানা জারি; হাই কোর্টে আগাম জামিনের আবেদন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল পশ্চিম মেদিনীপুরের আদালত। সোমবার মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত এই নির্দেশ দেয়। একই দিনে গ্রেফতার এড়াতে আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে তাঁর আইনজীবী বিষয়টি উত্থাপন করেছেন। চলতি সপ্তাহেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জমি দুর্নীতি সংক্রান্ত একটি মামলার তদন্তে গত কয়েক দিন ধরে সুমিত রায়ের খোঁজ চালাচ্ছে শালবনি থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের সময় সুমিতের নাম উঠে আসে। সেই সূত্র ধরেই তাঁর বিরুদ্ধে তদন্তের গতি বাড়ানো হয়েছে।

সুমিতের সন্ধানে গত শনিবার ভোরে কলকাতার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। তদন্তকারীদের দাবি, সুমিতের মোবাইলের শেষ টাওয়ার লোকেশন ওই এলাকাতেই পাওয়া গিয়েছিল। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পুলিশ বাড়ির ভিতরে তল্লাশি চালালেও তাঁর খোঁজ মেলেনি। একই দিনে হুগলির শ্রীরামপুরে তাঁর শ্বশুরবাড়িতেও অভিযান চালানো হয়, কিন্তু সেখান থেকেও কোনও সন্ধান মেলেনি।

এদিকে জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে ফের আদালতে তোলা হচ্ছে। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, অভিযোগ উঠলে তদন্ত হওয়াই স্বাভাবিক এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সরকারি ও রেলের জমি বিক্রিকে কেন্দ্র করে ওঠা অভিযোগগুলিও তদন্তের আওতায় আসবে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, শনিবার ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের তল্লাশিকে ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে সেখানে পৌঁছে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অভিষেক দাবি করেন, পুলিশ তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে সম্পূর্ণ তল্লাশি চালিয়েছে এবং সেই ঘটনার সমস্ত রেকর্ড সংরক্ষিত রয়েছে।

Author

আরো পড়ুন:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ এবার বাঙালির হেঁশেলে, এলপিজি ডবল সিলিন্ডারের কানেকশন আপাতত স্থগিত
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments