Thursday, February 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্বBangladesh Election: বাংলাদেশে ভোটের পরেই হিংসা, চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২

Bangladesh Election: বাংলাদেশে ভোটের পরেই হিংসা, চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২

বাংলাদেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হতেই ফের হিংসার ঘটনা সামনে এল। চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে। ১৪ ফেব্রুয়ারি ভোর ৫টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত তিনজন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি নূরে আলম জানান, আহতদের মধ্যে রয়েছেন মিনহাজ (৫২), বজলুর রহমান (২০) এবং মহম্মদ শুভ (২০)। বিস্ফোরণে বাড়িটির একাংশ ভেঙে পড়ে এবং টিনের চালা উড়ে যায়। আহতদের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এর আগে নির্বাচন চলাকালীন গোপালগঞ্জেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ১২ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে এক শিশু ও দু’জন নিরাপত্তারক্ষী আহত হন। আহত নিরাপত্তারক্ষীরা হলেন সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। অভিযোগ, দূর থেকে দুষ্কৃতীরা ককটেল ছুঁড়ে পালিয়ে যায়।

ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি গোপালগঞ্জ-৩ আসনের একাধিক কেন্দ্রের আশেপাশেও ককটেল বিস্ফোরণ ঘটে। যদিও তাতে কেউ আহত হননি, তবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এত ঘটনার পরেও নিরাপত্তা বাহিনী মাত্র একজনকে আটক করেছে বলে জানা গেছে।

ভোট-পরবর্তী এই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুনঃ https://bengali.newscope.press/dhansniri-river/

Author

আরো পড়ুন:  ভবিষ্যতে সংখ্যালঘুদের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে বাংলাদেশ ঐক্য পরিষদের শঙ্কা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments