back to top
Tuesday, April 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিব্যারাকপুরে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় গ্রেফতার কাউন্সিলর (councillor), তৃণমূল থেকে ৬ বছরের সাসপেন্ড

ব্যারাকপুরে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় গ্রেফতার কাউন্সিলর (councillor), তৃণমূল থেকে ৬ বছরের সাসপেন্ড

ব্যারাকপুরে ৮১ বছরের এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আইনজীবী রবীন ভট্টাচার্যকে। গ্রেফতারির পরই অভিযুক্ত কাউন্সিলরকে আগামী ছয় বছরের জন্য তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করার কথা জানান বিধায়ক পার্থ ভৌমিক

রবিবার মনিরামপুর এলাকার বাসিন্দা তুলসীচরণ অধিকারিক (৮১) প্রতিবেশীর বেআইনি নির্মাণের অভিযোগ জানিয়ে উত্তর ব্যারাকপুর পুরসভায় চিঠি দেন। অভিযোগ, সেই ঘটনার জেরেই ওই দিন সন্ধ্যায় কাউন্সিলর রবীন ভট্টাচার্য তুলসীচরণের বাড়িতে হাজির হন। সেখানেই বৃদ্ধের সঙ্গে বচসা শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, কাউন্সিলর তুলসীচরণ অধিকারিককে বেধড়ক মারধর করেন এবং তাঁর পেটে লাথি মারেন। এর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ এবং পরে তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ দায়ের হওয়ার পর ব্যারাকপুর থানার পুলিশ রবীন ভট্টাচার্যকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। দফায় দফায় জেরা শেষে তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়।

এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয় ও মর্মান্তিক ঘটনা। দুটি বাড়ির মধ্যে বিবাদের জেরে বিষয়টি পুরসভায় গিয়েছিল। সেই নিয়েই কাউন্সিলরের সঙ্গে কথা কাটাকাটি হয়। আমি জেনেছি, বৃদ্ধ হার্টফেল করে মারা গিয়েছেন। তিনি নিরীহ ও সজ্জন মানুষ ছিলেন।” তিনি আরও জানান, দল এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে এবং সেই কারণেই অভিযুক্ত কাউন্সিলরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুনঃ https://bengali.newscope.press/india-vs-pakistan-t20-world-cup-boycott-row-icc-talks-pcb-suspension-fear/

Author

আরো পড়ুন:  Candidates to file nominations on Monday: সোমবার রাজ্যের ১২ স্থানে বিজেপি-র ৫০ কেন্দ্রের প্রার্থীর মনোনয়ন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments