back to top
Tuesday, April 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিBeldanga Case: বেলডাঙা মামলায় ফের NIA আদালতে পেশ করা গেল না ৩৬...

Beldanga Case: বেলডাঙা মামলায় ফের NIA আদালতে পেশ করা গেল না ৩৬ অভিযুক্ত, এসকর্ট না দেওয়ার অভিযোগ

বেলডাঙা হিংসা মামলায় দ্বিতীয়বারের জন্য NIA বিশেষ আদালতে পেশ করা গেল না ৩৬ জন অভিযুক্তকে। অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মুর্শিদাবাদ জেলা পুলিশ অভিযুক্তদের কলকাতায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় এসকর্ট দেয়নি।

সূত্রের খবর, জেলা পুলিশের পক্ষ থেকে ‘রেডিওগ্রাম’ বার্তার মাধ্যমে বহরমপুর জেল কর্তৃপক্ষকে জানানো হয় যে বৃহস্পতিবার থেকে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় পর্যাপ্ত পুলিশ কর্মী নেই। সেই কারণে এসকর্ট দেওয়া সম্ভব হয়নি। ফলে অভিযুক্তদের আদালতে শারীরিকভাবে পেশ করা যায়নি। পরে জেল কর্তৃপক্ষের তরফে ভার্চুয়ালি পেশ করার আবেদন জানানো হয়।

উল্লেখ্য, জানুয়ারি মাসের শুরুতে মুর্শিদাবাদের বেলডাঙায় এক শ্রমিকের খুনের অভিযোগ ঘিরে ব্যাপক অশান্তি ছড়ায়। মৃতদেহ জেলায় ফিরতেই বিক্ষোভ শুরু হয়। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, শিয়ালদহ-লালগোলা শাখায় রেল অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও আক্রান্ত হন।

পরবর্তীতে মামলার তদন্তভার নেয় কেন্দ্রীয় সংস্থা NIA। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দেয়, এই মামলার তদন্ত করবে NIA।

তবে অভিযোগ উঠেছে, অভিযুক্তদের আদালতে পেশ করার ক্ষেত্রে রাজ্যের তরফে অসহযোগিতা করা হচ্ছে। ‘হাই রিস্ক প্রিজনার’দের নিরাপত্তাজনিত কারণে যথাযথ এসকর্ট না থাকায় আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে।

ঘটনায় নতুন করে প্রশাসনিক টানাপোড়েনের ইঙ্গিত মিলছে।

আরও পড়ুনঃ https://bengali.newscope.press/poison-of-division-in-assam-himanta-sails-on-hate/

Author

আরো পড়ুন:  বেলডাঙা হিংসা (Beldanga Violence): সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন খারিজ, NIA তদন্তের পথ খুলল হাইকোর্ট
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments