back to top
Thursday, May 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি১৫ দিনের মধ্যে পূর্ববর্তী সরকারের কাজের ওপর ‘শ্বেতপত্র’ প্রকাশের দাবি করবে বিজেপি

১৫ দিনের মধ্যে পূর্ববর্তী সরকারের কাজের ওপর ‘শ্বেতপত্র’ প্রকাশের দাবি করবে বিজেপি

কলকাতা, ৩ মে (হি স)। নতুন সরকার গঠনের ১৫ দিনের মধ্যে পূর্ববর্তী সরকারের জনবিরোধী সিদ্ধান্ত ও অপ্রয়োজনীয় ব্যয়ের ওপর একটি ‘শ্বেতপত্র’ প্রকাশ করা হবে।রবিবার এ কথা বলেন, বিজেপি-র রাজ্য সভাপতি এবং রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য।

সল্টলেক বিজেপি রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি অভিযোগ করেন যে সেখানে ইভিএম কারচুপি-সহ একাধিক অনিয়ম হয়েছিল। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতি ও বিচ্ছিন্ন অশান্তির মধ্যেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের জয়কে প্রতিফলিত করে।

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নানা সমালোচনা ও হুঁশিয়ারি প্রসঙ্গে শমীকবাবু কটাক্ষ করে বলেন, “এ ব্যথা কি যে ব্যথা”! এছাড়াও তিনি বলেন, “গণনা কেন্দ্রগুলিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের”।

দলীয় কর্মীদেরও বার্তা দিয়ে রেখে তিনি বলেন, কেউ যেন হিংসায় না জড়ান। শমীকবাবু বলেন, তিনি পশ্চিমবঙ্গের ভোট-সংস্কৃতির পরিবর্তন চান। অতীতে যেমন ভোট-পরবর্তী হিংসার অভিযোগ উঠে এসেছিল, তার পুনরাবৃত্তি চাইছেন না তিনি। দলীয় কর্মীদের উদ্দেশে সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন শমীক।

সোমবার রাজ্যের ২৯৩টি বিধানসভা আসনের (ফলতায় নতুন করে ভোট হবে, তার পরে সেই আসনের গণনা হবে) ভোটগণনা রয়েছে। গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্রাথমিক আভাসও আসতে শুরু করে দেবে বিভিন্ন আসন থেকে। এ অবস্থায় গণনার আগের দিন, রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে দলের সকল স্তরের কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে রাখলেন বিজেপির রাজ্য সভাপতি।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: ভবানীপুরে মুখ্যমন্ত্রীর খাস তালুকে শুভেন্দুর সমর্থনে বিজেপির মেগা প্রচার, পাল্টা ছক কষতে আসরে তৃণমূল
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments