back to top
Thursday, May 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিসীমান্ত এলাকায় ধৃত সন্দেহজনক যুবক, উদ্ধার প্রচুর বাংলাদেশি টাকা

সীমান্ত এলাকায় ধৃত সন্দেহজনক যুবক, উদ্ধার প্রচুর বাংলাদেশি টাকা

রবিবার বসিরহাটের স্বরূপনগরে গ্রেফতার হল এক সন্দেহভাজন যুবক। তল্লাশি চালাতেই ওই যুবকের থেকে বেরিয়ে পড়ল প্রচুর বাংলাদেশি টাকা! পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটগণনার আগেই দিন এই ঘটনায় শুরু হয়েছে চর্চা। তাহলে কি কোনও চক্রান্ত হচ্ছে বাংলার ভোটবাজারে?

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে স্বরূপনগরের সীমান্ত এলাকায় এক যুবককে বাইক নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ ওই যুবকের গতিবিধির উপর নজর রাখছিল। স্থানীয় বাজারে আসতেই ওই যুবককে ধরা হয়। জিজ্ঞাসাবাদ শুরু হলে একাধিক অসঙ্গতি ধরা পড়ে তাঁর কথায়। যুবককে আটক করে তল্লাশি চালাতেই হতবাক হয় বিএসএফ।

প্রসঙ্গত, রাত পেরলেই বাংলায় বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ফলাফল কী হবে, সেই নিয়ে বঙ্গ রাজনীতিতে পারদ ক্রমাগত চড়ছে। এদিকে সীমান্ত এলাকাতেও চলছে কড়া নজরদারি।

Author

আরো পড়ুন:  ভোট গণনার আগে কালীমন্দিরে পুজো, জয়ের প্রার্থনায় বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments