back to top
Sunday, July 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধশান্তিনিকেতন ভ্রমণকারীদের জন্য বড় খবর: বোলপুরে ফুট ওভার ব্রিজ তৈরির জেরে বাতিল...

শান্তিনিকেতন ভ্রমণকারীদের জন্য বড় খবর: বোলপুরে ফুট ওভার ব্রিজ তৈরির জেরে বাতিল ও রেশিডিউল একগুচ্ছ ট্রেন, ভোগান্তির আশঙ্কা

২৮ মে, ২০২৬: লোকাল বা এক্সপ্রেস ট্রেনে চেপে যারা আগামী রবিবার শান্তিনিকেতন বা উত্তরবঙ্গ সফরের পরিকল্পনা করছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের খানা–রামপুরহাট সেকশনের বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ফুট ওভার ব্রিজ (FOB) নির্মাণের কাজ করা হবে। এই কাজের জন্য রেলের তরফে বিশেষ ট্রাফিক এবং পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আগামী ৩১ মে (রবিবার) এবং ৭ জুন (রবিবার) ভোররাত ৩:০০ টে থেকে সকাল ৭:৩০ টা পর্যন্ত— অর্থাৎ মোট ২৭০ মিনিট (৪ ঘণ্টা ৩০ মিনিট) ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই মেগা ব্লকের জেরে একগুচ্ছ ট্রেন বাতিল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন (Reschedule) করা হয়েছে।
রেলযাত্রীদের সুবিধার জন্য বাতিল ও রেশিডিউল হওয়া ট্রেনের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো:

সম্পূর্ণ বাতিল হওয়া ট্রেনের তালিকা (৩১.০৫.২০২৬ এবং ০৭.০৬.২০২৬):


ব্লক চলাকালীন সংশ্লিষ্ট লাইনে নিচের লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনগুলি সম্পূর্ণ বাতিল থাকবে:
রামপুরহাট থেকে: ৬৩৫৮২ (রামপুরহাট – বর্ধমান লোকাল)
বর্ধমান থেকে: ৬৩০৬৩ (বর্ধমান – রামপুরহাট লোকাল) এবং ৬৩৫৮১ (বর্ধমান – রামপুরহাট লোকাল)
তিনপাহাড় থেকে: ৬৩০৬৪ (তিনপাহাড় – বর্ধমান প্যাসেঞ্জার)

যে সমস্ত ট্রেনের সময় পরিবর্তন (Rescheduling) করা হয়েছে
উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী এবং লোকাল রুটের বেশ কিছু ট্রেনের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস: আগামী ৩০ মে এবং ৬ জুন নিউ আলিপুরদুয়ার থেকে নির্ধারিত সময়ের চেয়ে ১৮০ মিনিট (৩ ঘণ্টা) দেরিতে ছাড়বে। অর্থাৎ, ট্রেনটি রাত ১৭:৪০ এর পরিবর্তে রাত ২০:৪০ মিনিটে রওনা দেবে।
১৩১৫০ আলিপুরদুয়ার – শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস: আগামী ৩০ মে এবং ৬ জুন আলিপুরদুয়ার থেকে ১৮০ মিনিট (৩ ঘণ্টা) দেরিতে ছাড়বে। ট্রেনটি ১৫:৪০ এর পরিবর্তে সন্ধ্যা ১৮:৪০ মিনিটে যাত্রারম্ভ করবে।

৫৩০৪৮ রামপুরহাট – হাওড়া বিশ্বভারতী প্যাসেঞ্জার: আগামী ৩১ মে এবং ৭ জুন রামপুরহাট থেকে ৯০ মিনিট (১ ঘণ্টা ৩০ মিনিট) দেরিতে ছাড়বে। অর্থাৎ, সকাল ০৫:১০ এর পরিবর্তে সকাল ০৬:৪০ মিনিটে ছাড়বে।
এছাড়াও, ০৩৪৬৬ দিঘা – মালদা টাউন স্পেশাল ট্রেনটিকে যাত্রাপথে (Enroute) প্রায় ১২০ মিনিট (২ ঘণ্টা) নিয়ন্ত্রণ (Control) করা হবে।

আরো পড়ুন:  Clash over Ram Navami procession: রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র জঙ্গিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষ, একাধিক দোকানে ভাঙচুর, অগ্নিসংযোগ; নামল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ব্লক শুরুর আগের ও পরের ট্রেন


রেল সূত্রে জানানো হয়েছে যে:
ব্লক শুরু হওয়ার আগে ওই লাইনে শেষ ট্রেন হিসেবে চলাচল করবে ১৩১৫৩ (গৌড় এক্সপ্রেস) এবং ১৩০৭২ (জমালপুর – হাওড়া এক্সপ্রেস)।
ব্লক শেষ হওয়ার পর ওই লাইনে প্রথম ট্রেন হিসেবে চালানো হবে ২২৩০১ (হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস) এবং ১২৩৭৮ (পদাতিক এক্সপ্রেস)।


উইকএন্ডে বোলপুর বা উত্তরবঙ্গ রুটের যাত্রীদের স্টেশন রওনা দেওয়ার আগে ট্রেনের সঠিক সময়সূচী মিলিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments