back to top
Sunday, September 20, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentডেটা সেন্টার বাঁচাতে ‘ডিজিটাল লকডাউন’, সাইবার হানায় ব্যাহত একাধিক সরকারি পরিষেবা

ডেটা সেন্টার বাঁচাতে ‘ডিজিটাল লকডাউন’, সাইবার হানায় ব্যাহত একাধিক সরকারি পরিষেবা

Susmita Das: রাজ্যের একাধিক সরকারি দপ্তরের ওয়েবসাইট ও অনলাইন ব্যবস্থায় সাইবার হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কলকাতা পুরসভা, উচ্চশিক্ষা-সহ কয়েকটি দপ্তরের অনলাইন পরিষেবা র‌্যানসামওয়্যার হামলার জেরে ব্যাহত হয়েছে। হামলাকারীদের লক্ষ্য ছিল রাজ্যের স্টেট ডেটা সেন্টার বা তথ্যভাণ্ডার। পরিস্থিতির গুরুত্ব বুঝে ডেটা সেন্টারকে অন্যান্য নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা নাগাদ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট ও অনলাইন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা নজরে আসে। আক্রান্ত সার্ভারগুলি দ্রুত বিচ্ছিন্ন করা হয়। এরপর নিরাপত্তার স্বার্থে স্টেট ডেটা সেন্টারও নেটওয়ার্ক থেকে আলাদা করে রাখা হয়। এর জেরে ই-ডিস্ট্রিক্ট-সহ বেশ কিছু অনলাইন পরিষেবায় সাময়িক বিঘ্ন ঘটে।

পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন সাধারণ নাগরিক থেকে সরকারি কর্মীরা। স্কুলশিক্ষা সংক্রান্ত কয়েকটি পোর্টাল, বেতন সংক্রান্ত আইওএসএমএস এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যবস্থাতেও সমস্যা দেখা দেয়। বৃত্তি সংক্রান্ত পোর্টালও সাময়িক ভাবে অচল হয়ে পড়েছিল বলে জানা গিয়েছে। পরে কিছু পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক করা হয়।

নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন দপ্তরের প্রযুক্তিবিদদের ডেটা সেন্টারে পাঠানো হয়। সার্ভার ও ভার্চুয়াল ব্যবস্থাগুলির নিরাপত্তা পরীক্ষা, অ্যান্টিভাইরাস বসানো এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হয়। প্রায় ২,৪০০টি ভার্চুয়াল ব্যবস্থাপনার নিরাপত্তা যাচাইয়ের কথাও জানা গিয়েছে।

তবে সরকারি সূত্রের অন্য একটি ব্যাখ্যায়, পরিষেবা বিঘ্নের কারণ হিসেবে ডেটা সেন্টারে চলা রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা অডিটের কথাও বলা হয়েছে। ফলে সাইবার হামলার প্রকৃতি ও পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি নিয়ে তদন্তই এখন গুরুত্বপূর্ণ।

Author

আরো পড়ুন:  প্রেমে প্রত্যাখ্যানের রক্তাক্ত পরিণতি! অফিসের মধ্যেই প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে খুন, তারপর আত্মহত্যার চেষ্টা যুবকের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments