back to top
Sunday, September 20, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিকালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগ ধৃত

কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগ ধৃত

তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক গ্রেফতার! বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসের পরে পুলিশের হাতে পাকড়াও হলেন কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগ।

সোমবার রাতে তাঁর বাসভবনে অভিযান চালিয়েছিল নাদনঘাট থানার পুলিশ। দেবপ্রসাদকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার পুলিশ জানাল, তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সরকারি সম্পত্তি নিজের বাড়িতে রেখেছিলেন তিনি। ত্রাণসামগ্রী থেকে তরুণ-তরুণীদের দেওয়ার জন্য খেলার সরঞ্জাম, সমস্ত কিছু বাড়িতে জড়ো করেছিলেন প্রাক্তন বিধায়ক।

সোমবার রাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী প্রাক্তন বিধায়কের বাড়িতে পৌঁছেছিল। ওই খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ প্রাক্তন বিধায়কের বাড়িতে জড়ো হন। স্থানীয়েরা জানাচ্ছেন, পুলিশ যাওয়ার খবর পেয়ে দীর্ঘ ক্ষণ বাড়ির দরজা বন্ধ করে বসেছিলেন দেবপ্রসাদ এবং তাঁর পরিবার। উত্তেজনা বাড়তে থাকে। আরও পুলিশ মোতায়েন করা হয়। গভীর রাতে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, সরকারি ত্রাণসামগ্রী বণ্টন না করে ব্যক্তিগত ভাবে মজুত করে রাখার অভিযোগের ভিত্তিতে দেবপ্রসাদের বিরুদ্ধে এই পদক্ষেপ। ওই সামগ্রী কী উদ্দেশ্যে বাড়িতে রাখা হয়েছিল, অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কালনা বিধানসভার প্রাক্তন বিধায়ককে।

Author

আরো পড়ুন:  গো-সেবায় মাতলেন শুভেন্দু, গো-মাতার পা ধুয়ে খাওয়ালেন খাবার, আর কী কী করলেন তিনি?
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments