back to top
Monday, May 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিFIR Filed Against Abhishek: সাইবার থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর, ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগে...

FIR Filed Against Abhishek: সাইবার থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর, ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগে হাই কোর্টে তৃণমূল সেনাপতি

নিজস্ব সংবাদদাতা: হাওড়ায় অনুমোদিত তিন তলা নির্মাণের জায়গায় বেআইনিভাবে ছয় তলা বহুতল গড়ে ওঠার অভিযোগ ঘিরে শুরু হল প্রশাসনিক পদক্ষেপ। সোমবার দুপুরে হাওড়া পুরসভার উদ্যোগে চ্যাটার্জিহাট এলাকার শরৎ চ্যাটার্জি রোডে ওই নির্মীয়মাণ বহুতল ভাঙার কাজ শুরু করা হয়।

জানা গিয়েছে, ২৭ নম্বর শরৎ চ্যাটার্জি রোডে জমির মালিক বিষ্ণুপদ দত্তের মালিকানাধীন জায়গায় প্রোমোটার পঙ্কজ দত্ত ফ্ল্যাট নির্মাণের কাজ করছিলেন। প্রায় নয় মাস আগে শুরু হওয়া ওই নির্মাণে তিন তলা পর্যন্ত অনুমোদন থাকলেও অভিযোগ ওঠে, তা লঙ্ঘন করে ছয় তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে।

ঘটনার পরই হাওড়া পুরসভা কঠোর অবস্থান নেয়। প্রশাসনের নির্দেশে বেআইনি নির্মাণ চিহ্নিত করার পাশাপাশি ভাঙার প্রক্রিয়া শুরু করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে জারি থাকা বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থানের অংশ হিসেবেই এই অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই হাওড়া এলাকায় অন্তত ছয়টি বেআইনি নির্মাণ চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে প্রায় ৬০০টি বেআইনি নির্মাণের তালিকাও তৈরি করেছে পুরসভা।
পর্যায়ক্রমে সব অবৈধ নির্মাণের বিরুদ্ধেই একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে

Author

আরো পড়ুন:  ভবানীপুরে শাহর সমাবেশে বিক্ষোভ, ৪ পুলিশ অফিসারকে সাসপেন্ড
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments