জীবনানন্দ দাসের (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ -২২ অক্টোবর, ১৯৫৪) জন্মদিনে ‘নিউজস্কোপ’-এর তরফে শ্রদ্ধা। শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন সকালে তিনি এক্সবার্তায় লিখেছেন—
“বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর…”
‘রূপসী বাংলার’ কবি, জীবনানন্দ দাশের জন্মদিবসে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা।”
পশ্চিমবঙ্গ সরকার জীবনানন্দ দাশকে স্মরণ করবে ১৮ই সন্ধ্যায় বাংলা আকাদেমী সভাঘরে। জীবনানন্দর জীবন ও কৃতি বিষয়ে আলোচনা— ‘শুভ রাষ্ট্রের ঢের দূরে আজ’। বক্তা হিন্দোল ভট্টাচার্য। জীবনানন্দর কবিতাপাঠে থাকবেন পাঁচ জন। সভামুখ্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমীর সভাপতি ব্রাত্য বসু।


Recent Comments