back to top
Tuesday, April 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিKalyan-Mahua conflict: কল্যাণ-মহুয়া দ্বন্দ্ব কি শেষ? সাগরিকা ঘোষের বিয়েবাড়িতে উষ্ণ মেলবন্ধনের ইঙ্গিত

Kalyan-Mahua conflict: কল্যাণ-মহুয়া দ্বন্দ্ব কি শেষ? সাগরিকা ঘোষের বিয়েবাড়িতে উষ্ণ মেলবন্ধনের ইঙ্গিত

তৃণমূল কংগ্রেসের অন্দরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের দ্বন্দ্ব নতুন নয়। প্রকাশ্যে এবং আড়াল—দুই ক্ষেত্রেই এই বিরোধ দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে চর্চার বিষয়। কল্যাণ নিজে একাধিক বার দাবি করেছেন, তিনি নারীবিদ্বেষী নন, তাঁর বিরোধিতা কেবল একজনের প্রতিই সীমাবদ্ধ। সেই ‘একজন’ যে মহুয়া মৈত্র, তা নিয়ে তৃণমূলের অন্দরমহলে কোনও সংশয় নেই। অন্যদিকে, মহুয়াও কল্যাণের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করতে পিছপা হননি। কসবা কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় কল্যাণ ও মদন মিত্রের মন্তব্য তুলে ধরে মহুয়া প্রকাশ্যে তাঁদের ‘নারীবিদ্বেষী’ বলে আখ্যা দিয়েছিলেন।

এই দ্বৈরথ কখনও সোশ্যাল মিডিয়ায়, কখনও প্রকাশ্য সভা বা অনুষ্ঠানে সামনে এসেছে। সবচেয়ে আলোচিত ঘটনাগুলির একটি ঘটে গত বছরের অগস্ট মাসে। রাজেন্দ্র প্রসাদ রোডে তৃণমূলের নতুন পার্টি অফিসের সামনে সেদিন একের পর এক সাংসদদের গাড়ি ঢুকছিল। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক ছিল ওই দিন। কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় গেটে ঢুকে পড়ে একটি গাড়ি। গাড়ি থেকে নামেন মহুয়া মৈত্র। মুহূর্তের মধ্যেই কল্যাণ মন্তব্য করেন, “কার মুখ দেখলাম, আজ দিনটাই গেল।” কোনও রাখঢাক না করে করা সেই মন্তব্য নতুন করে উসকে দেয় দু’জনের সংঘাত।

তবে সাম্প্রতিক একটি ঘটনায় সেই প্রকাশ্য বিরোধিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। রবিবার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের মেয়ের বিয়ের অনুষ্ঠানের ছবি ঘিরে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জল্পনা। সেই বিয়েবাড়ির প্রকাশিত ছবির প্রায় ৯০ শতাংশেই একসঙ্গে দেখা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রকে। কখনও পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে ছবি, কখনও হালকা মেজাজে কথা বলা, আবার কখনও অনুষ্ঠানের ফাঁকে একে অপরের দিকে তাকানোর মুহূর্ত—সব মিলিয়ে দৃশ্যটা অনেকের কাছেই অপ্রত্যাশিত।

যাঁর মুখ দেখতে না চাওয়ার কথা প্রকাশ্যে বলেছিলেন কল্যাণ, সেই মহুয়ার সঙ্গেই এত ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়ায় তৃণমূলের নেতা-কর্মীদের একাংশ মনে করছেন, তবে কি এই দ্বন্দ্বের অবসান ঘটতে চলেছে? যদিও দলের কোনও শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, ব্যক্তিগত বিরোধিতা থাকলেও দলীয় স্বার্থে সম্পর্কের সমীকরণ বদলাতেই পারে। সাগরিকা ঘোষের মেয়ের বিয়েবাড়ির সেই ছবিগুলি অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে—কল্যাণ-মহুয়া রাজনৈতিক সম্পর্কের অধ্যায়ে হয়তো শুরু হচ্ছে এক নতুন পর্ব।

আরো পড়ুন:  Assembly Election 2026: হতাশ রিঙ্কুর তোপ খবরের শিরোনামে

আরও পড়ুনঃ https://bengali.newscope.press/humayun-kabir-claims-tmc-seat-offer-murshidabad-political-row/

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments