Thursday, February 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeসাহিত্য সংস্কৃতিভাষা যখন অস্ত্র, আমরা তখন কাদের আঘাত করছি?

ভাষা যখন অস্ত্র, আমরা তখন কাদের আঘাত করছি?

আ মরি বাংলা ভাষা, নিউজস্কোপ-এর বিশেষ নিবেদন

যেখানে বিশ্ব এসে মিশেছে, গাছ পাতা ফুলের কাছে

ভাষায় বাঁধি ঘর

ভাষা স্মরণে, এখানে ওখানে

আসছি বলে নির্দ্বিধায় চলে যাওয়া যায়

International Mother Language Day

International Mother Language Day: মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগের প্রতীক ২১শে

ভাষা যখন অস্ত্র, আমরা তখন কাদের আঘাত করছি?

তপোব্রত ঘোষ

বাংলা আমাদের অহংকার, আমাদের আত্মপরিচয়। পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গ দুই বাংলার মানুষ একই ভাষার বন্ধনে বাঁধা। অথচ এই ভাষাই আজ রাস্তাঘাটে, আড্ডায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানের হাতিয়ার হয়ে উঠছে। প্রশ্ন হলো আমরা কি সত্যিই ভাষাকে ভালোবাসি, নাকি শুধু তার নামে গর্ব করি?

বন্ধুদের সঙ্গে মজা করতে গিয়ে সীমা ছাড়িয়ে যাচ্ছে শব্দ। শ্রমজীবী মানুষ, নিম্নআয়ের পরিবার বা প্রান্তিক পেশার কাউকে সম্বোধন করতে গিয়ে অনেকেই এমন ভাষা ব্যবহার করছেন, যা কেবল অশালীন নয়, গভীরভাবে অবমাননাকর। যেন অর্থনৈতিক অবস্থাই মানুষের মর্যাদা নির্ধারণ করে! অথচ মনে রাখা দরকার মানুষকে ছোট করলে নিজের ভাষাকেই ছোট করা হয়।

এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি উদ্বেগজনক প্রবণতা আঞ্চলিক ভাষা ও উচ্চারণকে নিয়ে উপহাস। বিশেষ করে পশ্চিমবঙ্গ-কে কেন্দ্র করে বিভিন্ন জেলার টান, উপভাষা বা শব্দচয়ন নিয়ে ঠাট্টা-বিদ্রূপ এখন এক ধরনের ‘ট্রেন্ড’। কারও বাঁকুড়ার টান, কারও মুর্শিদাবাদের শব্দ, কারও উত্তরবঙ্গের উচ্চারণ—এসব নিয়ে হাসাহাসি যেন বিনোদনের বিষয়! আমরা ভুলে যাচ্ছি, আঞ্চলিকতাই ভাষার প্রাণ। উপভাষা মানেই দুর্বলতা নয়।

আ মরি বাংলা ভাষা, নিউজস্কোপ-এর বিশেষ নিবেদন

International Mother Language Day: মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগের প্রতীক ২১শে

Author

আরো পড়ুন:  বিশ্ব রেডিও দিবস: আকাশবাণী কলকাতার আলোয় বাংলার শ্রুতি ও স্মৃতি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments