back to top
Sunday, June 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentগঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোরী, মানিকচকে শোকের ছায়া

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোরী, মানিকচকে শোকের ছায়া

মালদহের মানিকচক এলাকায় গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেল তিন নাবালিকা। সোমবার সকালের এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে মানিকচকের গোপালপুরের শান্তিমোড় সংলগ্ন গঙ্গার ঘাটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ ইতি মণ্ডল (১০), তিথি মণ্ডল (১০) এবং পিংকি মণ্ডল (১২) স্নান করতে গঙ্গার ঘাটে আসে। স্নানের সময় আচমকাই তারা গভীর জলে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।ঘটনার খবর পেয়ে স্থানীয় জেলে ও মাঝিরা দ্রুত নৌকা ও জাল নিয়ে তল্লাশি শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।

স্পিড বোট নামিয়েও শুরু হয় উদ্ধার অভিযান।নিখোঁজ তিন কিশোরীর পরিবারে কান্নার রোল নেমে এসেছে। ঘটনার পর থেকেই গঙ্গার ঘাটে ভিড় জমিয়েছেন বহু স্থানীয় বাসিন্দা। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন কিশোরীর কোনও সন্ধান মেলেনি।স্থানীয়দের অভিযোগ, গঙ্গার ওই অংশে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়। বর্ষার আগমনের আগে নদীর জলস্তর ও স্রোতের পরিবর্তনের কারণে এমন দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে বলে মনে করছেন অনেকে। ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে গোটা এলাকায়।

Author

আরো পড়ুন:  কোচবিহারের যুব তৃণমূল নেতা স্বপন বর্মনকে গ্রেপ্তার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments