back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and AccidentMassive fire in a moving lorry: মোথাবাড়িতে চলন্ত চালবোঝাই লরিতে ভয়াবহ আগুন,...

Massive fire in a moving lorry: মোথাবাড়িতে চলন্ত চালবোঝাই লরিতে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও খালাসি

নিজস্ব সংবাদদাতা: মালদা জেলার মোথাবাড়িতে চলন্ত অবস্থায় আচমকাই আগুন ধরে যায় ভারতীয় খাদ্য নিগমের চালবোঝাই একটি লরিতে। মুহূর্তের মধ্যে আগুন লরির কেবিনে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে তৎপরতার সঙ্গে লরি থেকে নেমে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক ও খালাসি।

শনিবার বিকেল প্রায় চারটে নাগাদ ঘটনাটি ঘটে মোথাবাড়ি থানার অন্তর্গত মোথাবাড়ি সিনেমা হল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা থেকে ১২ চাকার চালবোঝাই লরিটি মোথাবাড়ির একটি চাল গোডাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গন্তব্যের কাছাকাছি পৌঁছতেই হঠাৎ লরির কেবিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

চালকের দাবি, প্রথমে শর্ট সার্কিটের শব্দ শোনা যায় এবং তারপরই মুহূর্তের মধ্যে কেবিনে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত লরি থেকে নেমে আসেন চালক ও খালাসি। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ, আধাসামরিক বাহিনী এবং দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনায় কেউ হতাহত না হলেও লরির কেবিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

Author

আরো পড়ুন:  Lakhs of Rupees in Cash Recovered from a School: স্কুল থেকে উদ্ধার নগদ ১ কোটি ৭০ লক্ষ টাকা, আটক হিসাব রক্ষক
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments