back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentই-ফার্মেসির বিরুদ্ধে দেশজুড়ে ১২ ঘণ্টার ধর্মঘট: সাধারণ মানুষের জন্য খোলা থাকছে জরুরি...

ই-ফার্মেসির বিরুদ্ধে দেশজুড়ে ১২ ঘণ্টার ধর্মঘট: সাধারণ মানুষের জন্য খোলা থাকছে জরুরি বিকল্প

অনলাইনে ওষুধ বিক্রির (ই-ফার্মাসি) রমরমা এবং তার উপর কড়া নিয়ন্ত্রণের অভাবের অভিযোগে দেশজুড়ে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন— ‘অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট’। এই আন্দোলনের জেরে মঙ্গলবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ওষুধের দোকানগুলিতে তালা ঝুলতে দেখা যায়।

ই-ফার্মাসিগুলিতে ওষুধ বিক্রির ক্ষেত্রে ব্যাপক ছাড় এবং এই প্ল্যাটফর্মগুলোর উপর যথাযথ সরকারি নজরদারি না থাকাকেই মূলত এই ধর্মঘটের কারণ হিসেবে তুলে ধরেছেন ব্যবসায়ীরা। পাশাপাশি, দেশে জাল ও নিম্নমানের ওষুধের কারবার বন্ধ করারও জোর দাবি জানিয়েছেন তাঁরা।এই ধর্মঘটের ফলে সাধারণ মানুষ, বিশেষ করে যাঁরা জীবনদায়ী ওষুধের ওপর নির্ভরশীল, তাঁরা চরম বিপাকে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে এই পরিস্থিতির মধ্যেও কিছুটা স্বস্তির খবর হলো, বেশ কিছু দোকান এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে।এএনআই (ANI) সূত্রে খবর, হাসপাতালের ন্যায্য মূল্যের দোকান, দাভা ইন্ডিয়া এবং প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রগুলো খোলা থাকছে। সাধারণ মানুষ সেখান থেকে ওষুধ কিনতে পারবেন।

উল্লেখ্য, দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খুচরো ওষুধ বিক্রেতা সংগঠন এই ধর্মঘট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। সেই তালিকায় পশ্চিমবঙ্গও রয়েছে। ফলে রাজ্যের ওষুধ দোকানগুলো স্বাভাবিকভাবেই খোলা থাকবে বলে আশা করা হচ্ছে।

Author

আরো পড়ুন:  আলিপুর কোর্টে আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক জাভেদ খানের, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments