back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিবিধজলাশয় ভরাটকে ঘিরে রায়গঞ্জে তীব্র বিক্ষোভ, অভিযোগের তির তৃণমূল নেতাদের দিকে

জলাশয় ভরাটকে ঘিরে রায়গঞ্জে তীব্র বিক্ষোভ, অভিযোগের তির তৃণমূল নেতাদের দিকে

নিজস্ব সংবাদদাতা : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগর এলাকায় একটি জলাশয় ভরাটকে কেন্দ্র করে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১৭ নম্বর ওয়ার্ডের বিলবাড়ি পুকুর-সহ পাঁচটি পুকুরের সমন্বয়ে গঠিত জলাশয়টি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। এর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়দের দাবি, জলাশয় ভরাটের এই কাজে এলাকার কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতা-নেত্রীর প্রত্যক্ষ মদত রয়েছে। অভিযোগপত্রে তনয় দাস, পঙ্কজ প্রামাণিক এবং কল্যাণ সাহার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহার বিরুদ্ধেও মৌখিকভাবে অভিযোগ তুলেছেন বাসিন্দাদের একাংশ।

তাঁদের অভিযোগ, ভরাটের বিরোধিতা করলেই ভয়ভীতি ও চাপের মুখে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। পশ্চিম বীরনগরের বাসিন্দা ও বিজেপি নেতা অমিত দাস থানায় পৃথক অভিযোগ দায়ের করে জানিয়েছেন, গত ২১ মে রাতে জলাশয় ভরাটে বাধা দিতে গেলে তাঁকে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্তা করা হয়।

তাঁর আরও অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। তফসিলি সম্প্রদায়ের ওই যুবক নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জলাশয় ভরাটের অভিযোগ, রাজনৈতিক মদতের দাবি এবং হুমকির অভিযোগ—সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে এলাকার বাসিন্দাদের।

Author

আরো পড়ুন:  Odisha bank skeleton incident: মৃত বোনের জমানো টাকা তুলতে কঙ্কাল কাঁধে ব্যাঙ্কে হাজির ভাই! ওড়িশার ঘটনায় শিউরে উঠল দেশ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments