Thursday, February 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিমুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উপস্থিতির বিরোধিতা করে মামলা, সংগঠনকে ভর্ৎসনা প্রধান বিচারপতি

মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উপস্থিতির বিরোধিতা করে মামলা, সংগঠনকে ভর্ৎসনা প্রধান বিচারপতি

এসআইআর (SIR) মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উপস্থিতির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল ‘অখিল ভারত হিন্দু মহাসভা’। তা নিয়ে ওই সংগঠনকে ভর্ৎসনা করলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তাঁর স্পষ্ট বার্তা, রাজনীতি করবেন না!

সোমবার এসআইআর সংক্রান্ত একাধিক মামলার একসঙ্গে শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানে ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ (All India Hindu Mahasabha) মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, “এতে অস্বাভাবিক কী আছে? এটাই তো সংবিধানের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ। এই বিষয়টি নিয়ে রাজনীতি করবেন না।”

তথ্যগত অসঙ্গতির (‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’) ভিত্তিতে ভোটার তালিকা থেকে কারও নাম যেন বাদ না যায়— গত বুধবার সুপ্রিম কোর্টে এই দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর দায়ের করা মামলায় সেদিন প্রধান বিচারপতির এজলাসে অভূতপূর্ব ভাবে নিজেই সওয়াল করেছিলেন। তা নিয়ে আপত্তি তুলেছিল বঙ্গবিজেপির নেতারা।

মমতা সুপ্রিম কোর্টে ‘নাটক’ করতে গিয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন তাঁরা। কিন্তু শুনানি চলাকালীন প্রধান বিচারপতির সঙ্গে তাঁর কথোপকথন সে রকম কিছুই প্রকাশ পায়নি। প্রধান বিচারপতির অনুমতি নিয়েই মামলাকারী হিসাবে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রধান বিচারপতিই তাঁকে বলেছিলেন, পাঁচ মিনিট কেন? ১৫ মিনিট আপনাকে সময় দেওয়া হবে।”

Author

আরো পড়ুন:  বাংলায় এক দফায় বিধানসভা ভোটের প্রস্তাবে প্রস্তুত সিইও দফতর, চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের(Election Commission)
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments