back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeদেশবিয়ের সাজে ট্রেনের কোচ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! অনুমতি ছাড়াই সাজসজ্জা, সাসপেন্ড টিকিট...

বিয়ের সাজে ট্রেনের কোচ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! অনুমতি ছাড়াই সাজসজ্জা, সাসপেন্ড টিকিট ইনস্পেক্টর

চলন্ত ট্রেনের একটি সংরক্ষিত কোচকে বিয়ের অনুষ্ঠানের মতো সাজিয়ে তোলার ঘটনাকে ঘিরে এবার কড়া পদক্ষেপ করল রেল কর্তৃপক্ষ। তদন্তে জানা গিয়েছে, কোচে সাজসজ্জার কাজ করা ডেকরেটরকে ট্রেনে প্রবেশের কোনও সরকারি অনুমতি দেওয়া হয়নি। ফলে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট ডেকরেটরের বিরুদ্ধে রেল আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, অনুমতি ছাড়া সংরক্ষিত কোচে বাইরের ব্যক্তির প্রবেশ অত্যন্ত গুরুতর নিরাপত্তা ত্রুটি। এই ঘটনায় ডেকরেটরের বিরুদ্ধে অনুমতি ছাড়া কোচে প্রবেশ, বৈধ টিকিট ছাড়া যাত্রা এবং রেল চত্বরে বেআইনি অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে।

ঘটনার জেরে দায়িত্বে থাকা চিফ টিকিট ইনস্পেক্টর গিরিশ কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি কীভাবে নিরাপত্তা ব্যবস্থায় এমন গাফিলতি ঘটল এবং কোন পরিস্থিতিতে ডেকরেটর ট্রেনে প্রবেশের সুযোগ পেলেন, তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে দক্ষিণ মধ্য রেল। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনে আরও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে, ট্রেনের সাজানো কোচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই উদ্যোগকে অভিনব ও স্মরণীয় বলে প্রশংসা করেছেন। তবে অন্য একটি অংশের দাবি, এভাবে রেলের কোচ সাজানো নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে বেলুন, কাগজ ও ফুলের মতো দাহ্য সামগ্রী ব্যবহারে অগ্নি-নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথাও উঠে এসেছে। যদিও নেটিজেনদের একাংশ গোটা ঘটনাকে হাস্যরসের মোড়কে দেখে ট্রেনটির নাম দিয়েছেন ‘সুহাগরাত এক্সপ্রেস’ কিংবা ‘হানিমুন অন হুইলস’। সেই নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক মিম ও মজার পোস্ট।

Author

আরো পড়ুন:  নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারপার্সন প্রবীণ অর্থনীতিবিদ ডঃ অশোক লাহিড়ী, সদস্য পদে এলেন বিশিষ্ট বিজ্ঞানী ডঃ গোবর্ধন দাস
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments