back to top
Tuesday, April 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্ব“ইউনুস নামের আপদ বিদেয়”, খুশি তসলিমা

“ইউনুস নামের আপদ বিদেয়”, খুশি তসলিমা

“ফাইনালি!! ইউনুস নামের আপদ বিদেয় হচ্ছেন। ওঁর তো ইচ্ছে ছিল বাকি জীবন প্রধান উপদেষ্টা হিসেবেই কাটিয়ে দিতে।” মঙ্গলবার সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

তসলিমা লিখেছেন, “এমন অশান্তি সৃষ্টিকারী প্রাণী বোধহয় ভূভারতে দ্বিতীয়টি নেই। ক্ষমতায় বসে ক্ষমতার যথেচ্ছ অপব্যবহার করেছেন। নিজের ৬৬৬ কোটি টাকার ঋণ মওকুফ করিয়ে নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের কর কমিয়ে দিয়েছেন। নিজের আত্মীয়দের বড় বড় পদে সরকারী চাকরি দিয়েছেন। জিহাদি জামাতিদের সারা দেশের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে গিয়েছেন। জঙ্গিদের মুক্তি দিয়েছেন, নিরপরাধ সাহিত্যিক সাংবাদিকদের জেলে নিক্ষেপ করেছেন। মবসন্ত্রাস ঘটিয়ে মানুষ খুন করেছেন। দেশকে হাবিয়া দোযখ দেখিয়ে ছেড়েছেন, তবে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেও সফল হয়নি।

বিএনপির ওপর মানুষ আশা করে আছে, দলটি দেশে শান্তি ফিরিয়ে আনবে। কিন্তু যেভাবে তারেক জিয়া জিহাদিদের বাড়ি বাড়ি গিয়ে ফুল বিতরণ করছেন, এতে মানুষ কনফিউজড। তারেক জিয়া চাইছেনটা কী? এদের সঙ্গে নিয়ে কিন্তু দেশ ধ্বংস করা যায়, দেশ গড়া যায় না।

সেক্যুলারিজম, নারীর সমানাধিকার, মানবাধিকার, বাকস্বাধীনতার সঙ্গে কোনও কম্প্রোমাইজ করা যাবে না। রাষ্ট্র এবং রাজনীতি থেকে যদি ধর্মকে দূরে না সরানো হয়, তাহলে জামাতে ইসলামি যা, বিএনপিও তা। থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়!”

Author

আরো পড়ুন:  Iran War: তেহরানে তেলের ডিপোতে বিস্ফোরণ, বৈরুতে কুদস ফোর্সের ওপর হামলার দাবি ইসরায়েলের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments