back to top
Thursday, August 27, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeদেশদক্ষিণে ফের 'হাত'-এর দাপট! তেলঙ্গানা পুরভোটে কংগ্রেসের Tsunami, তলিয়ে গেল বিজেপি

দক্ষিণে ফের ‘হাত’-এর দাপট! তেলঙ্গানা পুরভোটে কংগ্রেসের Tsunami, তলিয়ে গেল বিজেপি

লোকসভা বা বিধানসভা নয়, এবার পুরভোটের (Municipal Election) ময়দানেও তেলঙ্গানায় (Telangana) উড়ল কংগ্রেসের (Congress) বিজয়পতাকা। শুক্রবার ঘোষিত তেলঙ্গানা পুরনিগম ও পুরসভা নির্বাচনের ফলাফলে দেখা গেল একপেশে ছবি। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির (Revanth Reddy) নেতৃত্বে শাসক দল কংগ্রেস বিপুল জনাদেশ নিয়ে অধিকাংশ ওয়ার্ড দখল করেছে। অন্যদিকে, প্রধান বিরোধী দল বিআরএস (BRS) কিছুটা লড়াই দিলেও, গেরুয়া শিবিরের বা বিজেপির (BJP) ফলাফল অত্যন্ত হতাশাজনক।

ফলাফলের একঝলক: রাজ্যের ১১৬টি পুরসভা এবং ৭টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (Municipal Corporations) ভোটগণনা শুরু হয় শুক্রবার সকাল থেকে। প্রাথমিক ট্রেন্ড এবং ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে:

  • কংগ্রেসের দাপট: কামারেড্ডি (Kamareddy), রঙ্গারেড্ডি (Ranga Reddy) সহ একাধিক জেলায় কংগ্রেস কার্যত ক্লিন সুইপ করেছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে, মোট ৪৪৮টি ঘোষিত ওয়ার্ডের মধ্যে ২৪০টিরও বেশি ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস।
  • বিআরএস-এর অবস্থান: কেসিআর (KCR)-এর দল বিআরএস ১৪০টি ওয়ার্ডে জিতে দ্বিতীয় স্থানে রয়েছে। সিরসিলায় (Sircilla) বিআরএস ভালো ফল করেছে।
  • বিজেপির ভরাডুবি: বিধানসভা নির্বাচনের পর এই পুরভোটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল বিজেপি। কিন্তু বাস্তব চিত্রে দেখা গেল, তারা মাত্র ৩৭টি ওয়ার্ডে (দুপুর পর্যন্ত খবর) জিততে পেরেছে। হায়দরাবাদের কিছু পকেটে প্রভাব ফেললেও, সামগ্রিকভাবে রাজ্যজুড়ে ‘পদ্ম’ ফোটেনি।

রেবন্ত রেড্ডির ‘ম্যাজিক’: ২০২৩-এর বিধানসভা নির্বাচনে জয়ের পর এটিই ছিল মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির প্রথম বড় পরীক্ষা। আর সেই পরীক্ষায় তিনি লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প এবং স্থানীয় স্তরে জনসংযোগই কংগ্রেসকে এই ডিভিডেন্ড দিয়েছে। অন্যদিকে, বিআরএস এবং বিজেপি স্থানীয় ইস্যুগুলোকে সেভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।

বিজেপির এই শোচনীয় পরাজয় ২০২৯-এর আগে দলের অন্দরে বড়সড় প্রশ্ন চিহ্ন তুলে দিল। দক্ষিণ ভারতে নিজেদের জমি শক্ত করার যে দাবি বিজেপি নেতারা করে আসছিলেন, এই ফলাফল তার উল্টো কথাই বলছে।

আরো পড়ুন:  Women’s Empowerment Bill: নারী সংরক্ষণ বিলের আবহে বাংলায় আসন্ন নির্বাচন, প্রার্থী তালিকায় কতটা গুরুত্ব পেলেন মহিলারা?

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments