back to top
Tuesday, November 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিঅমিত শাহের বিরুদ্ধে কুমন্তব্যের অভিযোগ,বেকসুর খালাস রাহুলের

অমিত শাহের বিরুদ্ধে কুমন্তব্যের অভিযোগ,বেকসুর খালাস রাহুলের

অমিত শাহের বিরুদ্ধে কুমন্তব্যের অভিযোগে মানহানি মামলা দায়ের হয়েছিল লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। ২০১৮ সালে দায়ের হওয়া সেই মামলায় বড়সড় স্বস্তি পেলেন রাহুল।

সোমবার তাঁকে বেকসুর খালাস করল উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালত। বিচারক শুভম বর্মা এই মামলায় রায় ঘোষণা করতে গিয়ে বললেন, রাহুল গান্ধীর মন্তব্য কোনওভাবেই মানহানিকর কর। রায় ঘোষণার সময় আদালতে সশরীরে হাজির ছিলেন রাহুল নিজেও।

২০১৮ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে আয়োজিত একটি জনসভায় রাহুলের করা মন্তব্যের প্রেক্ষিতে তৎকালীন বিজেপি জেলা সহ-সভাপতি বিজয় মিশ্র ভারতীয় দণ্ডবিধির দু’টি ধারার আওতায় ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছিলেন।

আদালত রাহুলকে তলব করার পরে ২০২৩ সালের ২৮ নভেম্বর অভিযোগকারী বিজয় এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘এই ঘটনা যখন ঘটে, তখন আমি বিজেপির সহ-সভাপতি ছিলাম… এই অভিযোগগুলি শুনে আমি অত্যন্ত ব্যথিত হয়েছিলাম, কারণ আমি ৩৩ বছর ধরে এই দলের এক জন কর্মী।” ২০২৩ সালে রাহুল আদালতে হাজির হয়ে জামিন পান। আদালত প্রথমে রায় ঘোষণার জন্য প্রথমে ১৩ অক্টোবরের, পরে, ২৬ অক্টোবর র্নির্ধারণ করা হয়।

Author

আরো পড়ুন:  সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’ (Vande Mataram), নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments