back to top
Monday, November 9, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeদেশবাল্মীকির জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা অমিত শাহর

বাল্মীকির জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা অমিত শাহর

আদিকবি মহর্ষি বাল্মীকি জির জন্মবার্ষিকীতে দেশের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার অমিত শাহ এক্সবার্তায় লিখেছেন, “তপস্যা, জ্ঞান ও করুণার মূর্ত প্রতীক মহর্ষি বাল্মীকি জি রামায়ণের মাধ্যমে ‘মর্যাদা পুরুষোত্তম’ ভগবান শ্রীরাম চন্দ্রের জীবনকে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং এর মধ্য দিয়ে সমগ্র মানবজাতিকে কর্তব্য ও ন্যায়ের পথে পরিচালিত করেছেন। তাঁর এই অনন্য অবদানের জন্য মানবসমাজ চিরকাল তাঁর কাছে ঋণী হয়ে থাকবে।”

খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী থেকে খ্রিস্টপূর্বাব্দের প্রথম শতাব্দীতে মহর্ষি বাল্মীকি রামায়ণ সৃষ্টি করেন। তিনি আদি কবি, প্রথম কবি বা প্রথম মহাকাব্য রামায়ণের রচয়িতা হিসেবে সম্মানিত।প্রচলিত বিশ্বাস অনুযায়ী,
বাল্মীকিকে আদিকবি বা কবিগুরু বলার কারণ, তিনিই প্রথম সংস্কৃত কাব্যে শ্লোকের রচয়িতা। তাঁকে রামায়ণ ব্যতীত যোগবশিষ্ঠ নামক অপর এক হিন্দু ধর্মগ্রন্থের রচয়িতাও মনে করা হয়।

Author

আরো পড়ুন:  দক্ষিণে ফের 'হাত'-এর দাপট! তেলঙ্গানা পুরভোটে কংগ্রেসের Tsunami, তলিয়ে গেল বিজেপি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments