“প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির প্রয়াত পিতাকে রাজনৈতিক আক্রমণে টেনে এনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘন করেছেন।” সোমবার সাংবাদিকদের কাছে এই মন্তব্য করলেন বিজেপি-র রাজ্যসভার সদস্য তথা দলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
শমীকবাবু জানিয়েছেন, “অতীতেও ব্যক্তিগত আক্রমণের রাজনীতির জবাব দেশের জনগণ নির্বাচনের মাধ্যমে কংগ্রেসকে দিয়েছেন। খাড়্গেজিদের সেই ইতিহাস মনে রাখা উচিত।
বারবার পরাজয় দেখতে দেখতে হতাশা থেকে কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন? এখন কি কাউন্সেলিংয়ের প্রয়োজন?
মহাত্মা গান্ধী ও সর্দার বল্লভভাই প্যাটেলের ঐতিহ্যের কংগ্রেস আজ কোথায়?
মোদিজির কাজের সমালোচনা করুন, কিন্তু তাঁর পরিবারকে অসম্মান করে নয়। মনে রাখবেন, গণতন্ত্রে শেষ কথা কোনও রাজনৈতিক নেতা বলেন না শেষ কথা বলেন দেশের জনগণ।”


Recent Comments