back to top
Monday, November 9, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeদেশরেলের টিকিটে মাত্র ৪৫ পয়সায় ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা!

রেলের টিকিটে মাত্র ৪৫ পয়সায় ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা!

Sk. Armaan Hossain: আগামী ২৭ অক্টোবর থেকে রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কাটলেও যাত্রীরা ট্রেনের ভ্রমণ বিমা নেওয়ার সুযোগ পাবেন। এতদিন এই সুবিধা মূলত অনলাইনে সংরক্ষিত টিকিট কাটার সময় পাওয়া যেত। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভারতীয় রেল এই সুবিধা কাউন্টারের টিকিটেও চালু করছে।

এই বিমার জন্য যাত্রীকে টিকিটের ভাড়ার সঙ্গে অতিরিক্ত মাত্র ৪৫ পয়সা দিতে হবে। তবে বিমাটি ঐচ্ছিক, অর্থাৎ যাত্রী চাইলে নিতে পারবেন। বিমার টাকা ডিজিটাল পদ্ধতিতে দিতে হবে এবং নিজের মোবাইল নম্বর দিতে হবে।
বিমার শর্ত অনুযায়ী, ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষম হলে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা, আংশিক অক্ষম হলে সর্বোচ্চ ৭.৫ লক্ষ টাকা এবং আঘাতের কারণে হাসপাতালে চিকিৎসার জন্য সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাওয়া যেতে পারে।

তবে মনে রাখবেন, এই সুবিধা সংরক্ষিত টিকিটের জন্য। সাধারণ অসংরক্ষিত টিকিটে এই বিমা প্রযোজ্য নয়। বিমার টাকা পাওয়া যাবে কি না, তা দুর্ঘটনার ধরন ও বিমার শর্তের উপর নির্ভর করবে।

Author

আরো পড়ুন:  রোবোডগের কাণ্ড থেকে Silicon-এর স্বপ্ন — AI-এ ভারত আসলে কোথায় দাঁড়িয়ে?
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments