back to top
Sunday, September 20, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeCrime and Accidentসরকারি গাড়ি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ, রহস্যমৃত্যু তৃণমূল পঞ্চায়েত প্রধানের

সরকারি গাড়ি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ, রহস্যমৃত্যু তৃণমূল পঞ্চায়েত প্রধানের

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাদুড়িয়া (Baduria) বিধানসভা এলাকায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল হক বৈদ্যর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। মঙ্গলবার ভোর রাতে নিজের ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে, তবে স্থানীয়দের অভিযোগের তির সরাসরি দুর্নীতির দিকে।

​দীর্ঘদিন ধরেই জাহিদুল হক বৈদ্যের বিরুদ্ধে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছিল। স্থানীয়দের অভিযোগ, ‘স্বচ্ছ ভারত মিশন’-এর আওতায় থাকা ব্যাটারিচালিত সরকারি ময়লা ফেলার গাড়ি বিক্রি করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছিলেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গত কয়েকদিন ধরে তাঁর বাড়ির সামনে নিয়মিত বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। জনরোষের মুখে পড়ে ওই পঞ্চায়েত প্রধান চরম মানসিক অবসাদে ভুগছিলেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গিয়েছে।

​শুধু বর্তমানের এই দুর্নীতির অভিযোগই নয়, জাহিদুলের বিরুদ্ধে আরও অন্ধকার অতীত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার সময় বহু বিজেপি কর্মীর ঘরবাড়ি ভাঙচুর করা এবং তাঁদের এলাকা ছাড়া করার পেছনেও তাঁর হাত ছিল বলে অভিযোগ রয়েছে। দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ডে নানা সময়ে তাঁর নাম বিভিন্ন বিতর্কে উঠে এসেছে।

Author

আরো পড়ুন:  Lakhs of Rupees in Cash Recovered from a School: স্কুল থেকে উদ্ধার নগদ ১ কোটি ৭০ লক্ষ টাকা, আটক হিসাব রক্ষক
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments