back to top
Sunday, May 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিগণনার আগে সতর্ক তৃণমূল: কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে মমতা–অভিষেক

গণনার আগে সতর্ক তৃণমূল: কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে মমতা–অভিষেক

ভোটের ফল ঘোষণার আগে কোনও ঝুঁকি নিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই শনিবার বিকেল ৪টায় রাজ্যের সব কাউন্টিং এজেন্টদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন দলনেত্রী মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।

দলীয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে রাজ্যের ২৯১টি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের উদ্দেশে সরাসরি বার্তা দেওয়া হবে। গণনার দিন কীভাবে দায়িত্ব পালন করতে হবে, কোথায় কী বিষয়ে সতর্ক থাকতে হবে— সেই সব গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হবে।এর আগেও ভোটার তালিকা সংশোধনের সময় এবং বুথ স্তরের কাজ চলাকালীন একাধিকবার ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক। তবে ভোট ঘোষণার পর প্রচারে ব্যস্ততার কারণে এমন বৈঠক আর হয়নি।

এবার গণনার আগে আবার সেই প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।প্রথম ও দ্বিতীয় দফার ভোটের আগেও দলীয় স্তরে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সরাসরি গণনাকেন্দ্রের দায়িত্বে থাকা এজেন্টদের প্রস্তুত করতে উদ্যোগী হয়েছে তৃণমূল নেতৃত্ব।

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এবারের নির্বাচনে ২২৬টি আসন জিতবে তাঁর দল। তাই ফল ঘোষণার দিনে যাতে কোনও গাফিলতি না হয়, তা নিশ্চিত করতেই এই বৈঠকের আয়োজন বলে মনে করা হচ্ছে।প্রসঙ্গত, ভবানীপুর কেন্দ্রের স্ট্রংরুমে নিজে উপস্থিত থেকে নিরাপত্তা খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী। প্রায় চার ঘণ্টা সেখানে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

এতে স্পষ্ট, গণনাপর্বে প্রতিটি ধাপে নজর রাখতে চাইছে তৃণমূল।রাজনৈতিক মহলের মতে, ভোটের লড়াইয়ের পর এবার শুরু হচ্ছে স্নায়ুর লড়াই— যেখানে প্রতিটি রাউন্ডের গণনা, প্রতিটি টেবিল এবং প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই আগাম প্রস্তুতি নিয়েই মাঠে নামছে তৃণমূল।

Author

আরো পড়ুন:  Netizens mock Suvendu and Mamata: নেটনাগরিকদের প্রতিক্রিয়ায় ভাসল শুভেন্দুর মমতার কথা ও ভঙ্গীর সচিত্র পোস্ট
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments