back to top
Monday, April 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিপ্রবীণ বাম কৃষক আন্দোলনের নেতা যোগ দিলেন বিজেপি-তে

প্রবীণ বাম কৃষক আন্দোলনের নেতা যোগ দিলেন বিজেপি-তে

প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও কৃষক আন্দোলনের নেতা কানাই মণ্ডলের ভারতীয় জনতা পার্টিতে যোগদানের ঘোষণা করা হয়।

তিনি পূর্বে বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন ধরে সংগঠনের কাজ করেছেন। তাঁর এই যোগদানকে বিজেপি উত্তরবঙ্গ ও বিশেষ করে মুর্শিদাবাদে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে রাজ্য বিজেপি।

সল্টলেক বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এবং ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শুভেন্দু অধিকারী।

সাংবাদিক সম্মেলনের শুরুতে হনুমান জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানো হয় এবং বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য অংশগ্রহণকারীদের অভিনন্দন জানানো হয়।

Author

আরো পড়ুন:  SIR: ভোটের মুখে উত্তাল বাংলা: সুপ্রিম কোর্টের দ্বারে রাজ্য সরকার ও সিএএ আবেদনকারীরা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments