back to top
Tuesday, July 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিনানা জায়গায় বিজেপি-র হরেক কর্মসূচী পালিত

নানা জায়গায় বিজেপি-র হরেক কর্মসূচী পালিত

এদিন বিভিন্ন জায়গায় জনসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরে দুদিন আগে বিজেপির পতাকা পুড়িয়ে দিয়েছিল তৃণমূল দুষ্কৃতীরা। ভবানীপুর বিধানসভায় যেখানে বিজেপির দলীয় পতাকা পোড়ানো হয়েছিল বৃহস্পতিবার
সেই এলাকা দেখার পর স্থানীয় বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের সাথে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বরানগর বিধানসভা কেন্দ্রে দুয়ারে দুয়ারে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশের পূর্বতন মুখ্যমন্ত্রী, সাংসদ এবং পশ্চিমবঙ্গের নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব। পাশাপাশি এদিন তিনি বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া এবং স্বপন মজুমদারের বাড়িতে যান। দিন কয়েক আগেই তাঁদের উপর প্রাণঘাতী হামলা চালায় তৃণমূল দুষ্কৃতীরা।

এদিন যুবমোর্চাও সক্রিয়ভাবে নানা কর্মসূচিতে অংশ নেয়। বেহালা বকুলতলা এবং বালিগঞ্জে ‘চাকরি চাই বিজেপি তাই’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য যুবমোর্চা কার্যকর্তারা।

বৃহস্পতিবার নদিয়া বিধানসভা ক্ষেত্রের তৃণমূলের ব্যর্থতা এবং দুর্নীতির চার্জশিট পেশ করেন রাজ্য বিজেপি-র প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। এদিন নদীয়া উত্তর জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি।

Author

আরো পড়ুন:  Real Time Tracker: ‘ভরসার শপথ’ পূরণে কতটা এগোলো শুভেন্দু সরকার? প্রতিশ্রুতির বাস্তব চিত্র ঘিরে জোর রাজনৈতিক চর্চা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments