Thursday, February 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSIR: আদালতের নজরদারিতেই হবে এসআইআর নথি যাচাই

SIR: আদালতের নজরদারিতেই হবে এসআইআর নথি যাচাই

এসআইআর নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাতে নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মাইক্রো অবজার্ভার বা রোল অবজার্ভার নয়, এবার থেকে এসআইআর নথি যাচাইয়ের কাজ করবেন আদালত নিযুক্ত আধিকারিকরা। সেই ‘জুডিশিয়াল অফিসার’দের নিয়োগ করবে কলকাতা হাই কোর্ট। শুক্রবার এসআইআর মামলায় এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। 

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এই ‘জুডিশিয়াল অফিসার’দের নিয়োগ করবেন। জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজদের ‘জুডিশিয়াল অফিসার’ হিসাবে নিয়োগ করা যাবে। ওই আধিকারিকদের পরামর্শ দেবেন প্রাক্তন বিচারকরা।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘জুডিশিয়াল অফিসার’দের নির্দেশই চূড়ান্ত। তিনি যা বলবেন তা সুপ্রিম কোর্টের নির্দেশ হিসাবেই ধরতে হবে। এদিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, “ম্যান পাওয়ার কম। জুডিশিয়াল অফিসারদের নিয়োগের ক্ষেত্রে কর্মী সংখ্যায় টান পড়বে। পরিকাঠামোয় চাপ পড়বে। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে।”

প্রধান বিচারপতি বলেন, “যদি অফিসার দিতে না পারেন তবে তা অবিলম্বে কমিশনকে জানান। আমরা ভেবেছিলাম এসআইআরের কাজে রাজ্য সহযোগিতা করবে। কিন্তু রাজ্যের ভূমিকায় আমরা আশাহত।” 

আরও পড়ুনঃ https://bengali.newscope.press/paying-tribute-to-a-revered-senior-colleague/

Author

আরো পড়ুন:  SIR: এসআইআর নথি যাচাইয়ে ভিন রাজ্যের বিচারক নিয়োগের নির্দেশ  শীর্ষ আদালতের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments