Friday, March 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্বIran War: ইরানে ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের, সতর্কতায়...

Iran War: ইরানে ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের, সতর্কতায় ভারতের বিশেষ কন্ট্রোল রুম

পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাত ক্রমশ তীব্র আকার নিচ্ছে। সংঘাত শুরুর ১০০ ঘণ্টারও কম সময়ে ইরানের প্রায় দু’হাজার স্থানে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তাদের আরও দাবি, ইরানের নৌবাহিনীর একটি ডুবোজাহাজ-সহ মোট ১৭টি জাহাজ ধ্বংস করা হয়েছে। মার্কিন নৌসেনার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক ভিডিও বার্তায় জানান, বি১ এবং বি২ বোমারু বিমান ব্যবহার করে একাধিক ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো হয়েছে।

যুদ্ধ পরিস্থিতি পঞ্চম দিনে প্রবেশ করতেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। এই প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক (MEA) পশ্চিম এশিয়া ও গাল্ফ অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য একাধিক জরুরি যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে।

MEA-র কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে টোল-ফ্রি নম্বর ১৮০০১১৮৭৯৭-এ। এছাড়া +৯১ ১১ ২৩১০ ২১১৩, +৯১ ১১ ২৩১০ ৪১০৪ এবং +৯১ ১১ ২৩১০ ৭৯০৫ নম্বরেও সহায়তা মিলবে।

পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের জন্য আলাদা জরুরি নম্বরও জারি করা হয়েছে। বাহরিনে +৯৭৩ ৩৯৪১৮০৭১, ইরানে +৯৮ ৯১২৮১০৯১১৫ / +৯৮ ৯১২৮১০৯১০ / +৯৮ ৯৩২১৭৯৩৫৯, ইরাকে +৯৬৪ ৭৭১ ৬৫১ ১১৮৫ / +৯৬৪ ৭৭০৪৪৪ ৪৮৯৯, ইজরায়েলে +৯৭২ ৫৪ ৭৫২০৭১১ / +৯৭২ ৫৪ ২৪২৮৩৭৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

বর্তমান পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় অবস্থানরত ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। পরিস্থিতির উপর কেন্দ্র সরকার কড়া নজর রাখছে বলে জানানো হয়েছে।

Author

আরো পড়ুন:  Iran War: ইরান যুদ্ধের ‘এক্সিট প্ল্যান’ দিতে ট্রাম্পকে পরামর্শ সহযোগীদের, অস্বীকার হোয়াইট হাউসের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments