back to top
Sunday, July 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিTMC Leader Arrested: ভোটারদের ভয় দেখানোর অভিযোগে বহরমপুরে তৃণমূল নেতা ধৃত

TMC Leader Arrested: ভোটারদের ভয় দেখানোর অভিযোগে বহরমপুরে তৃণমূল নেতা ধৃত

ভোটারদের ভয় দেখানোর অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার রাতে বহরমপুর তৃণমূলের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি রাজু মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। ওই ভিডিয়োতে তাঁকে প্রকাশ্যে হুমকি দিতে দেখা যায়। রাজু বলেন, “পদ্মফুলে ভোট দেওয়া যাবে না। যদি ভোট নিয়ে কোনও গোলমাল হয়, ভোট দিতে যাওয়ার প্রয়োজন নেই। আমি বাড়িতে ছানাবড়া, রসগোল্লা পাঠিয়ে গেব। আর যদি ভোট দিতেই হয়, তবে দিতে হবে তৃণমূলকে।”

তৃণমূল নেতার আরও দাবি, প্রতিটি বাড়ির ভোট কোন দিকে যাচ্ছে তা নাকি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। এবং তা নথিভুক্ত করে রাখা হবে। এর পর নির্বাচন কমিশন পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। রাজু ধরা পড়ে।

Author

আরো পড়ুন:  Sujit Bose: ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ১০ দিনের হেফাজতে পাঠাল আদালত
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments