back to top
Saturday, May 30, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeকলকাতাComplaint filed with Election Commission against candidate: নির্যাতিতা এবং নিহত চিকিৎসকের মায়ের...

Complaint filed with Election Commission against candidate: নির্যাতিতা এবং নিহত চিকিৎসকের মায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 'অশালীন' মন্তব্যের অভিযোগ: মৃত চিকিৎসকের মায়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পানিহাটি কেন্দ্রের পদ্মপ্রার্থী আপত্তিকর এবং হুমকিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজি কর হাসপাতালে নির্যাতিতা এবং নিহত চিকিৎসকের মায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুকলেন কল্যাণবাবু।

নির্যাতিতার মাকে এ বার পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছেন পানিহাটির পদ্মপ্রার্থী। রবিবার নির্যাতিতার মায়ের বিরুদ্ধে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে অভিযোগ জানিয়েছেন কল্যাণ।

তাঁর দাবি, পানিহাটির বিজেপি প্রার্থীর মন্তব্য কেবল নিন্দনীয়ই নয়, তা গণতান্ত্রিক মূল্যবোধের জন্যও ক্ষতিকর। মুখ্য নির্বাচন কমিশনারের কাছে চারটি আর্জি জানিয়েছেন কল্যাণ। এক, বিষয়টি খতিয়ে দেখা। দুই, এই ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত করানো।

তিন, সংশ্লিষ্ট বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা এবং চার, নির্বাচনী আচরণবিধি (এমসিসি) ভেঙে কেউ যাতে আর এই ধরনের মন্তব্য করতে না-পারেন, তা নিশ্চিত করা।”ঘটনাচক্রে, অভিযোগকারী তথা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধেও কুকথা বলার অভিযোগ উঠেছে।

বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্ররোচনামূলক এবং আপত্তিকর কথা বলেছেন কল্যাণ। পদ্মশিবিরও এই বিষয়ে কমিশনের কাছে নালিশ ঠুকেছে।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: নন্দীগ্রামে দলবদলের হিড়িক! শুভেন্দুর উপস্থিতিতে সকালে তৃণমূল থেকে বিজেপিতে, বিকেলেই তৃণমূলে প্রত্যাবর্তন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments