back to top
Thursday, June 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাআইএএস, আইপিএস বদলিতে কলকাতা হাই কোর্টের সিদ্ধান্তই বহাল

আইএএস, আইপিএস বদলিতে কলকাতা হাই কোর্টের সিদ্ধান্তই বহাল

আইএএস, আইপিএস বদলির মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের সংশ্লিষ্ট সিদ্ধান্তই বহাল রইল।

প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, আপাতত বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আদালত মামলাটি শুনবে না। তবে আইনগত প্রশ্নের ভিত্তিতে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারধীন রাখা হল।

এদিন রাজ্যের হয়ে মামলার সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতে জানান, “রাজ্যকে কার্যত অন্ধকারে রেখে মোট ১ হাজার ১০০ জন আইএএস-আইপিএস বদলি করা হয়েছে। বাংলায় প্রথমবার এমন ঘটনা ঘটেছে। একেবারে শুরুতেই মুখ্যসচিবকে বদলি করা হয়েছে। কিছু প্রস্তাবের বিরোধিতা করলেন বলে তাঁকে বদলি করে দেওয়া হল। এটা কি বদলির কোনও কারণ হতে পারে।”

তাঁর আরও অভিযোগ ছিল, “বদলির আগে রাজ্যের সঙ্গে কোনও পরামর্শ করা হয়নি। অথচ অতীতে উপনির্বাচনের সময় বদলির ক্ষেত্রে রাজ্যকে জানানো হয়েছিল।”

Author

আরো পড়ুন:  যানজটেই জীবন শেষ! বছরে ১৫০ ঘণ্টা নষ্ট কলকাতার রাস্তায়, বেঙ্গালুরুকেও টেক্কা দেওয়ার পথে তিলোত্তমা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments