Ankita Mondal: তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে গ্রেফতার করেছে CID। শালবনি জমি সংক্রান্ত একটি মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করার পরই তাকে গ্রেফতার করা হয়।
সুপ্রিম কোর্টের নির্দেশেই এতদিন সুমিত রায়ের গ্রেফতারি স্থগিত ছিল, সুপ্রিমকোট সেই নির্দেশ তুলে নেওয়ার পরপরই CID তাকে গ্রেফতার করে।
তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি দখল ও জমি সংক্রান্ত অনিয়মের ঘটনায় সুমিত রায়ের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
গ্রেফতারের পর তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর CID দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের পরবর্তী ধাপে তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।
অন্যদিকে, সুমিত রায়ের পক্ষ থেকে আগাম জামিনের আবেদন করা হয়েছিল। তাঁর আইনজীবী দাবি করেন, তিনি তদন্তে সহযোগিতা করেছেন। তবে সুপ্রিম কোর্ট আবেদনটি খারিজ করে দেওয়ায় তাঁর গ্রেফতারের পথ খুলে যায়।
শালবনি জমি মামলায় এই গ্রেফতার তদন্তে এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এখন CID-এর তদন্ত এবং আদালতের পরবর্তী শুনানির দিকে তাকিয়ে এই মুহূর্তে রাজ্যবাসী।

Recent Comments