back to top
Tuesday, November 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাখাতায় কলমে গ্রেফতারি নয়! আটক করার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে হাজির করাতে...

খাতায় কলমে গ্রেফতারি নয়! আটক করার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে হাজির করাতে হবে, নইলে মুক্তি, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

Ankita Mondal: খাতায় কলমে গ্রেফতারি নয়, আটক করার ২৪ ঘণ্টার মধ্যে হাজির করাতে হবে আদালতে, নইলে মুক্তি! পুলিশের ক্ষমতার অপব্যবহার রুখতে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আজ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চ এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে:

  • সংবিধানের ২২(২) অনুচ্ছেদ অনুযায়ী কোনও ব্যক্তিকে গ্রেফতারের পর ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার যে বাধ্যবাধকতা রয়েছে, তার সময়সীমা শুরু হবে *আটক করার মুহূর্ত থেকেই।
  • পুলিশ বা তদন্তকারী সংস্থা খাতায়-কলমে কখন ‘আনুষ্ঠানিক গ্রেফতার’ বা Formal Arrest দেখাচ্ছে, তার ওপর নির্ভর করবে না।
  • যে মুহূর্তে কোনও ব্যক্তির স্বাধীনতা খর্ব করে তাঁকে আটক বা Detain করা হচ্ছে, সেই মুহূর্ত থেকেই ২৪ ঘণ্টার ঘড়ি চলতে শুরু করবে।

আদালত সাফ জানিয়ে দিয়েছে, যদি ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করা হয়, তাহলে ধৃত ব্যক্তিকে মুক্তি দিতে হবে। কাগজপত্র তৈরিতে সময় লাগছে — এই অজুহাত চলবে না।

সুজিত দাস বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় এই রায় দিয়েছে শীর্ষ আদালত।

আদালত বলেছে, ভারতীয় সংবিধানের ২২(২) অনুচ্ছেদ এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ৫৬ ধারার নির্দেশ এড়িয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। পুলিশ যদি কাউকে কৌশলে দীর্ঘক্ষণ ‘আটক’ করে রেখে পরে গ্রেফতার দেখায়, তবে সেই সময়টিকে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতার এবং আটক — এই দুই শব্দের মধ্যে কোনও কৃত্রিম ফারাক করার সুযোগ নেই।

এই রায়ের ফলে পুলিশি হেফাজতে বেআইনি আটক এবং নির্যাতন অনেকটাই কমবে বলে মনে করছে আইনজীবী মহল।

বেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? বাবরের নাম চলবে না, জানালেন শুভেন্দু অধিকারী, আদালতে যেতে প্রস্তুত হুমায়ুন কবীর

Author

আরো পড়ুন:  অন্যের সন্তানকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন বাবা, তবু বাঁচল না নিজের ছেলে! চোরবাগান বিপর্যয়ে শোকে পাথর অনুকূল
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments