back to top
Tuesday, November 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? ‘বাবরের নাম চলবে না’, সাফ জানালেন মুখ্যমন্ত্রী...

বেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? ‘বাবরের নাম চলবে না’, সাফ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আদালতে যেতে প্রস্তুত হুমায়ুন

Ankita Mondal: বেলডাঙায় বাবরি মসজিদের কী হবে? বাবরের নাম চলবে না, জানালেন শুভেন্দু অধিকারী, আদালতে যেতে প্রস্তুত হুমায়ুন কবীর। মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণ ঘিরে রাজ্য রাজনীতি তুঙ্গে।

আজ, ৫ই নভেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, “বাবর ভারতীয় নয়, লুটেরা ছিল। বাবরের নামে মসজিদ করতে দেবো না। বাবরের নাম লিখলে পারমিশন হবে না।”

তিনি আরও বলেন, “বাবরের নামে মসজিদ তৈরি করা হলে কোনওভাবেই তার নকশা (প্ল্যান) অনুমোদন করা হবে না। জেলাশাসককে (DM) পরিষ্কার নির্দেশ দেওয়া রয়েছে। এটা কোনও দুর্বল সরকার নয়।”

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “সড়ক জ্যাম করার অধিকার কারোর নেই। সিদ্দিকুল্লাহ সাহেবের কী হাল হয়েছিল, আপনারা দেখেছেন।”

নওদার বিধায়ক হুমায়ুন কবীর গত ২ নভেম্বর বেলডাঙায় বাবরি মসজিদ প্রাঙ্গণে সভা করে ঘোষণা করেন, ৬ ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের দিনে তিনি বেলডাঙায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং ২০২৮ সালের ৬ ডিসেম্বরের মধ্যে নির্মাণ শেষ করবেন। জাতীয় সড়ক অবরোধেরও হুমকি দেন।

প্রথমে তিনি বলেন, আদালতে যেতে প্রস্তুত। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ফেব্রুয়ারি ২০২৬-এ বাবরের নামে মসজিদ নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে, তাই আইনত তাঁর বাধা নেই।

কিন্তু মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আজ সকালে তিনি সুর নরম করে বলেন, “মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে সম্মান জানাবো।”

বেলডাঙায় হুমায়ুন কবীরের উদ্যোগে অযোধ্যার বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির পরিকল্পনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, বাবরের নাম থাকলে কোনও সরকারি অনুমতি মিলবে না।

এখন দেখার, হুমায়ুন কবীর শেষ পর্যন্ত বাবরের নাম বাদ দেন, নাকি আদালতের পথে হাঁটেন।

Author

আরো পড়ুন:  Special age relaxation in recruitment: নিয়োগে ৫ বছরের বিশেষ বয়সসীমা ছাড় দেওয়ার আশ্বাস শাহর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments